ঘুম মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এই ঘুমের মধ্যেই মানুষ নানা ধরনের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন হৃদয়ে প্রশান্তি এনে দেয়, আবার কিছু স্বপ্ন দেখার পর ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি হয়। অনেকেই ভীতিকর স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং মনে করেন, হয়তো এটি কোনো অশুভ ঘটনার পূর্বাভাস। অথচ ইসলাম এ বিষয়ে অত্যন্ত সহজ ও বাস্তবসম্মত নির্দেশনা দিয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। কেউ যদি অপছন্দের কোনো স্বপ্ন দেখে, তবে সে যেন শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এবং নিজের বাঁ দিকে তিনবার থুতু ফেলে। তাহলে ওই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (সহিহ বুখারি: ৬৯৮৪)
মন্দ স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন মুমিন যদি নবীজি (সা.)-এর শেখানো আমলগুলো পালন করেন, তাহলে আল্লাহর ইচ্ছায় ওই স্বপ্ন তাঁর কোনো ক্ষতি করতে পারবে না।
আমাদের সমাজে মন্দ স্বপ্ন নিয়ে নানা কুসংস্কার প্রচলিত আছে। কেউ মনে করেন, অমুক স্বপ্ন দেখলে অমঙ্গল হবেই, কেউবা আবার স্বপ্নের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন। ইসলামে এসবের কোনো ভিত্তি নেই। শরিয়তের দৃষ্টিতে কোনো মন্দ স্বপ্ন মানুষের ভাগ্য নির্ধারণ করে না। মানুষের কল্যাণ ও অকল্যাণ একমাত্র আল্লাহর হাতে।
তাই ভীতিকর স্বপ্ন দেখলে জ্যোতিষী, গণক বা কথিত স্বপ্ন-বিশারদদের দ্বারস্থ হওয়ার পরিবর্তে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা উচিত। বেশি বেশি আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে ঘুমানোর অভ্যাস গড়ে তুললে আল্লাহর ইচ্ছায় শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। এসব আমলের ব্যাপারে সহিহ হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে।
অপছন্দের স্বপ্ন কাউকে বলা উচিত নয়। এতে অযথা ভয় ও কুসংস্কার ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় ভুল ব্যাখ্যা মানুষের মনে আরও উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে ভালো স্বপ্ন হলে তা বিশ্বস্ত, সৎ ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তির কাছে বলা যেতে পারে।

মাত্র ১৫ বছর বয়সে ‘হারবুল ফুজ্জার’ বা অন্যায় যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি ব্যথিত হন। সংঘাত বন্ধ, দুর্বল ও এতিমদের সাহায্য এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় মক্কার যুবকদের সংগঠিত করে গড়ে তোলেন ইতিহাসের প্রথম শান্তি সংঘ...
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
ঘুমানোর পর মানুষ নানাবিধ স্বপ্ন দেখে থাকে। তবে স্বপ্নে নিজেকে নতুন বর বা কনের সাজে দেখলে কিংবা নিজের বিয়ে হতে দেখলে মনে নানা কৌতূহল ও নানা প্রশ্ন জাগা স্বাভাবিক। ইসলামের দৃষ্টিতে স্বপ্নে নিজের বিয়ে দেখলে এর ব্যাখ্যা বা তাবির কী হতে পারে?
১ দিন আগে
ভুল করা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। জীবন চলার পথে ছোট-বড় ভুল সবারই হয়। কিন্তু সেই ভুলকে কীভাবে সংশোধন করতে হবে, তা মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ হজরত মুহাম্মদ (সা.) শিখিয়ে গেছেন। তিনি ভুলকে লজ্জা বা অপমানের কারণ হিসেবে দেখেননি, বরং এটিকে ইতিবাচক পরিবর্তনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।
২ দিন আগে