
মানবজীবনে আত্মীয়তার সম্পর্ক এক অতীব গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার সমাজের ভিত্তি দৃঢ় করে এবং মানবতার সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ করে।
বিশ্বমানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আত্মীয়তার বন্ধন রক্ষায় এক সর্বোত্তম আদর্শ। তাঁর সমগ্র জীবন ও আচরণে প্রতিফলিত হয়েছে ভালোবাসা, দয়া, সহমর্মিতা এবং সম্পর্কের প্রতি অনন্য সম্মান। তিনি শিখিয়েছেন—আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইমানের অংশ, আর এর প্রতি উদাসীনতা আল্লাহর সন্তুষ্টিকে হারানোর কারণ।
রাসুল (সা.)-এর আত্মীয়স্বজন
রাসুলুল্লাহ (সা.) ছিলেন পৃথিবীর সর্বোত্তম আত্মীয়তা রক্ষাকারী ব্যক্তি। সাহাবিদের বর্ণনায়, ‘তিনি ছিলেন মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহশীল ও সর্বোত্তম আত্মীয়তা রক্ষাকারী।’ তাঁর আত্মীয়দের সঙ্গে ছিল গভীর ভালোবাসা, সম্মান ও যত্নপূর্ণ সম্পর্ক।
রাসুলুল্লাহ (সা.)-এর ১১ জন চাচার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন হজরত হামজা (রা.) এবং আব্বাস (রা.)—যাঁরা ইমান এনেছিলেন। অন্যদিকে, আবু তালিব, আবু লাহাবসহ অন্য চাচারা ইসলাম গ্রহণ করেননি। রাসুল (সা.)-এর ছয়জন ফুফুর মধ্যে হজরত সাফিইয়া (রা.) ছিলেন অন্যতম এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
রাসুলুল্লাহ (সা.)-এর ২৫ জন চাচাতো ভাই ছিলেন, যাঁদের মধ্যে কেবল আবু তালিবের পুত্র তালিব এবং আবু লাহাবের পুত্র উতাইবা ছাড়া প্রায় সবাই ইসলাম গ্রহণ করেন। এঁদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন হজরত আলী (রা.), জাফর (রা.), আকিল (রা.) ও আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) প্রমুখ। চাচাতো বোনদের মধ্যে ছিলেন উম্মে হানি বিনতে আবু তালিব। ফুফাতো ভাইবোনদের মধ্যে জুবাইর বিন আওয়াম এবং জাইনাব বিনতে জাহাশ (রা.) অন্যতম।
দুধ ভাইবোনদের মধ্যে ছিলেন হামজা বিন আবদুল মুত্তালিব, আবু সুফইয়ান বিন হারিস এবং শাইমা বিনতে হারিস। তাঁদের সঙ্গেও নবীজির ছিল গভীর হৃদ্যতা ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক। এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) জীবনের শেষ দিন পর্যন্ত দুধ-মায়ের পরিবারকে সম্মান ও ভালোবাসায় সিক্ত রাখতেন।
নবীজি (সা.)-এর জীবন থেকে আমাদের শিক্ষা
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল মানবতার সর্বোত্তম আদর্শের প্রতিচ্ছবি। আত্মীয়দের প্রতি তাঁর ভালোবাসা, দয়া ও সম্মান সমাজে ঐক্য, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি স্থাপন করেছে। তিনি শিখিয়েছেন—আত্মীয়তার বন্ধন রক্ষা করা আল্লাহর নিকট প্রিয়তম কাজ।
তাই আমাদেরও উচিত তাঁর পদাঙ্ক অনুসরণ করে আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা এবং সম্পর্কের সেতুবন্ধন দৃঢ় করে এক সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখা।
তথ্যসূত্র: সহিহ্ মুসলিম: ১০৭২, জাদুল মাআদ: ১/১০৪, আল-বিদায়া ওয়ান নিহায়া: ৩/৪০৮, সিয়ারু আলামিন নুবালা: ১/১৬২
লেখক: আরিফ মাহমুদ, শিক্ষার্থী, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, সিআরপি, সাভার, ঢাকা

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। মুত্তাকি হওয়ার এই মহৎ যাত্রায় সিয়াম ও কিয়ামের পাশাপাশি মানবসেবা একটি অবিচ্ছেদ্য অংশ।
৩ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...
৩ ঘণ্টা আগে
মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে।
৪ ঘণ্টা আগে
রমজানের রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো শরয়ি কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। তাই বিশেষ কিছু অবস্থায় শরীয়ত রোজা না রাখার বা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে।
৪ ঘণ্টা আগে