শরিয়তে ফরজ নামাজ জামাতে পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সুন্নত ও নফল নামাজ ক্ষেত্র বিশেষ ঘরে আদায় উত্তম বলা হয়েছে।
জাবের (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদের (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়। কেননা তার নামাজের বরকতে আল্লাহ তাআলা ঘরে বরকত দান করেন।’ (সহিহ্ মুসলিম: ১৮৫৮)
নফল নামাজ ঘরে আদায়ের দ্বারা ইখলাস বৃদ্ধি পায়। রিয়া ও আত্মপ্রদর্শনের সুযোগ কমে যায়। ঘর আলোকিত হয়। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘নামাজের কিছু অংশ তোমাদের ঘরে (আদায়ের জন্য) নির্ধারিত করবে এবং ঘরকে কবর বানাবে না। (সহিহ্ মুসলিম: ১৬৯৩)
সাহাবায়ে কেরামও এ বিষয়ে রাসুল (সা.)-এর শিক্ষা মেনে চলতেন। আবদুল্লাহ ইবনে সাদ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ‘কোনটি উত্তম, আমার ঘরে নামাজ আদায় করা নাকি মসজিদে?’ তিনি বললেন, ‘তুমি কি দেখ না? আমার ঘর মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও মসজিদে নামাজ আদায় করার চাইতে আমার ঘরে নামাজ আদায় করা আমার কাছে অধিক প্রিয়। তবে ফরজ নামাজ ব্যতীত।’ (সুনানে ইবনে মাজাহ: ১৩৭৮)

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে