সুন্দর আর সুবিন্যস্ত জীবনে ভয়াবহ এক অধ্যায় নেমে আসতে পারে বদনজরের কারণে। বদনজর আমাদের সমাজে পরিচিত একটি শব্দ। সাধারণত হিংসুকের দৃষ্টির প্রভাবে ব্যক্তি বা বস্তুর যে ক্ষতি হয়, তাকে বদনজর বলা হয়। ইসলামে বদনজরের অস্তিত্বের উল্লেখ আছে এবং তা থেকে বাঁচতে দোয়া ও আমলেরও উল্লেখ আছে।
আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কেননা, বদনজর সত্য।’ (সুনানে ইবনে মাজাহ: ৩৫০৮)
বদনজর থেকে বাঁচতে হাদিসে বেশ কিছু আমলের কথা বলা হয়েছে, সেখান থেকে তিনটি আমলের কথা উল্লেখ করা যায়—
১. আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘সকাল-সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে। এতে সবকিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে।’ (জামে তিরমিজি: ৩৫৭৫)
২. উসমান ইবনে আফফান (রা.) বর্ণনা করেন, আল্লাহর (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো—‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’ অর্থ: ‘আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’ (সুনানে আবু দাউদ: ৫০৮৮, জামে তিরমিজি: ৩৩৮৮)
৩. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) হাসান ও হুসাইনকে এই দোয়া পড়ে ফুঁ দিতেন আর বলতেন—তোমাদের পিতা হজরত ইবরাহিম (আ.) এই দোয়ার মাধ্যমে (ইসমাইল ও ইসহাক)-কে ঝাড়ফুঁক করতেন। দোয়াটি হলো—আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাহ।’ অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা সব শয়তান, বিষধর জন্তু ও কুদৃষ্টি থেকে আশ্রয় চাইছি।’ (সহিহ্ বুখারি: ৩১৩২)

আখিরাতে মহান আল্লাহর প্রিয় বান্দাদের চিরস্থায়ী সুখের ঠিকানা হলো জান্নাত। প্রতিটি মুমিনের অন্তরেই জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে। দুনিয়ার ব্যস্ত জীবনের মধ্যেও রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন কিছু সহজ ও সংক্ষিপ্ত দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত আমল করলে জান্নাত লাভ নিশ্চিত হয়
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
মানবজাতির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আখেরি নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তিনি এমন এক পরিবার ও বংশে জন্মগ্রহণ করেছিলেন, যা ছিল তৎকালীন সমগ্র আরবের মধ্যে সবচেয়ে অভিজাত, সম্মানিত ও শ্রেষ্ঠ। সুপ্রসিদ্ধ ঐতিহাসিক অভিমত অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল, সোমবার...
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে