বিয়ের অন্যতম উদ্দেশ্য একটি আদর্শ পরিবার গঠন। যে পরিবারের সদস্যরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাঁর আদেশগুলো পালন করবে, নিষেধসমূহ থেকে বেঁচে থাকবে। ফলে এই পরিবারের সকল সদস্য দেশ, ধর্ম, মানবতা ও সমাজের কল্যাণে কাজ করবে। আদর্শ পরিবার গঠনে কোরআন-হাদিসে বর্ণিত কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো—
আদর্শ স্ত্রী নির্বাচন করা। কারণ, স্ত্রী আদর্শবান না হলে সন্তানেরা আদর্শবান হয় না। (সহিহ্ বুখারি: ৫০৯০) খ. পরিবারে বিশুদ্ধ দ্বীনের চর্চা করা। দ্বীনের বিশুদ্ধ চর্চা না থাকলে সবকিছু হয় এলোপাতাড়ি। যাচ্ছেতাই জীবন মুমিনের কাম্য নয়। (সুরা ইউনুস: ৮৭) গ. ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা। কোরআন-সুন্নাহর এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জানলে দ্বীন মানা সহজ হয়। (সুনানে ইবনে মাজাহ: ২২৪) ঘ. পরিবারে পারস্পরিক জবাবদিহির মনোভাব তৈরি করা। জবাবদিহির মনোভাব না থাকলে সঠিকভাবে দায়িত্ব পালন করা হয় না। ফলে সংসারে দ্বন্দ্ব-কলহ তৈরি হয়। (সুরা শুআরা: ২১৪) ঙ. পাপ ও পাপের সব উপকরণ মুক্ত হওয়া। এতে পাপের আসক্তি কমে এবং সৎ কাজের সুযোগ তৈরি হয়। (সহিহ্ বুখারি: ২১০১; আল আখলাকুল ইসলামিয়্যাহ ও আসাসুহা: ১ / ৩৮) চ. সময়ের শৃঙ্খলে থাকা। সময়মতো কাজ করলে কাজে বরকত হয় এবং কোনো পেরেশান থাকে না। (সুরা বাকারা: ২৩৮; জামে তিরমিজি: ২৪১৭)
ছ. নিজেদের অভ্যন্তরীণ গোপনীয়তা রক্ষা করা—দাম্পত্যজীবনের সুখ ও সমৃদ্ধির জন্য এটি জরুরি। (সুরা নিসা: ৩৫; সহিহ্ মুসলিম: ১৪৩৭)
জ. পরস্পর একজন আরেকজনকে সাহায্য-সহযোগিতা করা। এতে সাংসারজীবনে সুখ আসে। (মুসনাদে আহমদ: ১৫৯৩)
ঝ. পর্দা ও শালীনতা বজায় রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বেঁচে থাকা। (সুরা আহজাব: ৩৩)

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দরুদ শরিফ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা, আবার কোনো কোনো ফকিহের মতে তা ওয়াজিব। আমল ও ফজিলতের দিক থেকে নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সবচেয়ে উত্তম ও সর্বজনবিদিত। কারণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নামাজে পাঠ করার জন্য বিশেষভাবে এই...
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২ দিন আগে