হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মদিনায় আগমন করে দেখতে পেলেন—ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার? তোমরা এ দিনে রোজা পালন কর কেন?’
তারা বলল, ‘এটি অতি উত্তম দিন। এ দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেছেন। ফলে এ দিনে মুসা (আ.) রোজা পালন করতেন।’ রাসুল (সা.) বললেন, ‘আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী।’
এরপর তিনি এ দিনে রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন। (সহিহ্ বুখারি: ২০০৪)। অন্য হাদিসে জাহিলি যুগ থেকে এ রোজা পালনের কথা উল্লেখ আছে।
রোজা রাখার পদ্ধতি:
ইহুদিরা রোজা রাখত শুধু ১০ মহররম। মুসলমানগণও শুধু সেদিন রোজা রাখলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায় বিধায় রাসুল (সা.) সাহাবিদের নির্দেশ দিলেন, তার আগে বা পরে একটি রোজা বেশি রাখার।
হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘তোমরা আশুরার রোজা রাখ এবং ইহুদিদের বিপরীত কর। আশুরার দিনের আগে অথবা পরে একটি রোজা রাখো।’ (মুসনাদে আহমাদ: ২১৫৪)
আশুরার রোজার ফজিলত
আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। (সহিহ্ মুসলিম: ২৬৪৫)
আশুরার রোজার প্রাপ্তি
হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘আল্লাহ তাআলার কাছে আমি আশা পোষণ করি—তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।’ (জামে তিরমিজি: ৭৫২)

দেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’। একই সঙ্গে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ‘ছাত্রছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও তা সক্রিয় করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
মানবসমাজ যুগে যুগে একজন যোগ্য নেতা ও নিখুঁত চরিত্রের সন্ধান করেছে, যাঁর দেখানো পথে ব্যক্তি ও সমাজের মুক্তি মিলবে। ইতিহাসে বহু দার্শনিক, রাজা ও ধর্মপ্রচারক এসেছেন; কিন্তু তাঁদের জীবন কি সর্বযুগের মানুষের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পেরেছে? এই প্রশ্নের বস্তুনিষ্ঠ উত্তর দিয়েছেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ...
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
বাবার মৃত্যুর পর পরিবারের জ্যেষ্ঠ সন্তানের কাঁধে এসে পড়ে পুরো সংসারের ভার। নিজের নতুন সংসার, স্ত্রী-সন্তানের চাহিদা থাকার পরও তাঁকে গ্রহণ করতে হয় বৃদ্ধ মা ও ছোট ভাই-বোনদের পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব। নিজের সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি হয়ে ওঠেন পুরো পরিবারের আশ্রয়স্থল।
২ দিন আগে