পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। এই মাসেই পৃথিবীতে আগমন করেছিলেন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ, হজরত মুহাম্মদ (সা.)। তাঁর পবিত্র জীবনবৃত্তান্ত, যা সিরাত নামে পরিচিত, চর্চা ও প্রসারের জন্য এই মাসে নানা ধরনের আয়োজন চোখে পড়ে। সিরাতের সৌরভ ছড়িয়ে দিতে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন সিরাত প্রতিযোগিতার আয়োজন করছে।
বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড: সিরাতচর্চাকে জনপ্রিয় করতে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় সিরাত প্রতিযোগিতা। এতে বিজয়ীদের জন্য ওমরাহ, ল্যাপটপসহ মোট ৮ লাখ টাকার পুরস্কার রয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে, যার ফি মাত্র ২০০ টাকা। রেজিস্ট্রেশন করলেই সম্পূর্ণ সিলেবাসের বই বিনা মূল্যে পাওয়া যাবে। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে: সিলেকশন রাউন্ড (অনলাইন এমসিকিউ), নকআউট কোয়ালিফায়ার্স (অনলাইন ভাইভা) এবং গ্র্যান্ড ফাইনাল (সিরাত প্রেজেন্টেশন)।
মাসিক নকীবের সিরাত প্রতিযোগিতা: জনপ্রিয় সাময়িকী মাসিক নকীবের উদ্যোগে আয়োজিত হচ্ছে সিরাত প্রতিযোগিতা। প্রবন্ধ, কিশোর উপযোগী গল্প, ছড়া, কবিতা ও কুইজ—চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর ২০২৫।
সৃজনঘর টুয়েলভ মিনিট সিরাত: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সৃজনঘর আয়োজন করেছে ‘লতিফ ট্রাভেলস টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’। এই ভিজ্যুয়াল প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন পাবেন যথাক্রমে ওমরাহ প্যাকেজ, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার। সেরা ৯ জনও পাবেন আকর্ষণীয় পুরস্কার।
তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার সিরাত প্রতিযোগিতা: গাজীপুর মহানগরের ইমাম ও আলেমদের সংগঠন তানযীমুল আইম্মাহ ওয়াল উলামা সাধারণ শিক্ষিতদের মাঝে সিরাতের আলো ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দুই পর্বে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হবে ৫ সেপ্টেম্বর। চূড়ান্ত পর্বে বিজয়ী প্রথম ১০ জনকে ক্রেস্ট, সম্মাননা ও বই পুরস্কার দেওয়া হবে। প্রথম তিনজনের জন্য থাকছে অর্থ পুরস্কারও।
দি অনলাইন ইসলামিক স্কুলের সিরাত ফেস্ট: অনলাইন ইসলামিক স্কুল আয়োজিত ‘সিরাত ফেস্ট ২০২৫’ একটি বিশাল অনলাইন প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা এবং রানারআপকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া, সেরা ৫০ জনের মাঝে ২ লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হবে।
ময়মনসিংহে সিরাত প্রতিযোগিতা: ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে কিরাত, নাতে রাসুল, বক্তৃতা ও রচনা—চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনার এই আয়োজনটি দুটি ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর মেয়েদের এবং ১৩ সেপ্টেম্বর ছেলেদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মাঝে ১৪ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ করা হবে।
সুনামগঞ্জে সিরাত প্রতিযোগিতা: লিখনী সাহিত্য সংসদ (লিসাস) সুনামগঞ্জের উদ্যোগে কুইজ, ছড়া-কবিতা ও প্রবন্ধ—এই তিন ক্যাটাগরিতে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কুইজ প্রতিযোগিতা অনলাইনে গুগল ফরমের মাধ্যমে এবং অফলাইনে নেওয়া হবে। প্রবন্ধের বিষয় ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মদ (সা.)-এর ভূমিকা’। প্রতি ক্যাটাগরির প্রথম তিনজনকে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকার সমমূল্যের সিরাত গ্রন্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। তাদের সম্পূর্ণ সিলেবাস প্রণয়ন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ভিত্তি হলো নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অবশ্যপালনীয়। কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত একসঙ্গে পূর্ণ হতে হয়।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
১ দিন আগে