ইসলামে নিয়মিত ও ধারাবাহিক আমলের গুরুত্ব অপরিসীম। হুটহাট অতিরিক্ত আমল করে পরে তা ছেড়ে দেওয়ার চেয়ে অল্প হলেও নিয়মিতভাবে আমল করাই উত্তম। কারণ, এতে আমলের ধারাবাহিকতা বজায় থাকে, যা আল্লাহর কাছে অধিক প্রিয়।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যথাসাধ্য আমল করো। কেননা, সেই আমলই উত্তম, যা নিয়মিত করা যায়, তা পরিমাণে কম হলেও।’ (সুনানে ইবনে মাজাহ: ৪২৪০)
অসুস্থতা বা সফরেও আমলের সওয়াব
নিয়মিত আমলের সবচেয়ে বড় ফায়দা হলো, আপনি যদি কখনো অসুস্থতা বা অন্য কোনো কারণে সেই আমল করতে না পারেন, তবু আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় কৃত আমলের মতোই সওয়াব দান করবেন। এটি আল্লাহর বান্দার প্রতি এক বিশেষ দয়া ও অনুগ্রহ।
হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো বান্দা নেক কাজ করলে এবং পরে রোগ বা সফর তাকে সেই কাজ থেকে বিরত রাখলে তার আমলনামায় সুস্থ ও আবাসে অবস্থানকালে তার কৃত সৎ আমলের ন্যায় সওয়াব লেখা হবে।’ (সুনানে আবু দাউদ: ৩০৯১)
এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাঁর বান্দাকে কতটা ভালোবাসেন। যখন কোনো মুমিন দৈনন্দিন নেক আমল নিয়মিত করতে থাকে, তখন আল্লাহ তার সেই আমলের মূল্য দেন এবং যেকোনো পরিস্থিতিতেই তার আমলনামায় তা লিখে রাখেন। এটি মুসলিম উম্মাহর জন্য এক বিশাল সুসংবাদ।
এটি প্রমাণ করে যে, ছোট ছোট ভালো কাজও যদি নিয়মিত করা যায়, তা আমাদের পরকালীন জীবনে এক বড় পুঁজি হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত নেক আমল করার তৌফিক দান করুন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। মুত্তাকি হওয়ার এই মহৎ যাত্রায় সিয়াম ও কিয়ামের পাশাপাশি মানবসেবা একটি অবিচ্ছেদ্য অংশ।
৪ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...
৫ ঘণ্টা আগে
মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে।
৫ ঘণ্টা আগে
রমজানের রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো শরয়ি কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। তাই বিশেষ কিছু অবস্থায় শরীয়ত রোজা না রাখার বা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে।
৬ ঘণ্টা আগে