
ইসলামি চিন্তাবিদ ও লেখক মুফতি রেজাউল কারীম আবরারের নতুন ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ ‘তুরস্কের পথে পথে’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে সিলেটের প্রকাশনা প্রতিষ্ঠান ‘কালান্তর প্রকাশনী’।
রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বইটির মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটিতে মূলত আন্তর্জাতিক সংস্থা ‘হাইআতু উলামা ফিলিস্তিন’-এর আমন্ত্রণে লেখকের আট দিনের তুরস্ক সফরের অভিজ্ঞতা, ঐতিহাসিক পর্যবেক্ষণ ও সামাজিক বিশ্লেষণ স্থান পেয়েছে। এতে মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক স্থানসমূহ, সেলজুক ও উসমানীয় (অটোমান) সাম্রাজ্যের ৬০০ বছরের খেলাফতের ইতিহাস, সুলতান মুহাম্মদ আল ফাতেহ কর্তৃক কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) বিজয়ের স্মৃতি এবং তুর্কি সভ্যতার বিবরণ তুলে ধরা হয়েছে।
বইটিতে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সামরিক পরিস্থিতির কারণে সফর বিলম্বিত হওয়ার অভিজ্ঞতা এতে বর্ণিত হয়েছে। এ ছাড়া সফরের পথে কাতারে ১২ ঘণ্টার অবস্থানকালীন পর্যবেক্ষণ থেকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, ২০২৫ সালের বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী কাতারের মাথাপিছু আয় (প্রায় ৭২,৫২৫ মার্কিন ডলার), প্রতিরক্ষা ক্ষেত্রে পশ্চিমা দেশের ওপর তাদের নির্ভরতা এবং ফিলিস্তিন সংকট নিয়ে লেখকের নিরপেক্ষ বিশ্লেষণ স্থান পেয়েছে।
এ বিষয়ে মুফতি রেজাউল কারীম আবরার বলেন, ‘মক্কা ও মদিনার পর যে কয়েকটি ঐতিহাসিক ভূখণ্ড সফরের স্বপ্ন আমার কৈশোর থেকেই হৃদয়ে লালন করে আসছিলাম, তার অন্যতম হলো সেলজুক ও উসমানিদের স্মৃতিবিজড়িত তুরস্ক। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই ভূখণ্ডের প্রতি প্রতিটি মুসলিমের অন্তরেই এক আলাদা অনুরাগ ও টান কাজ করে।’
তিনি বলেন, ‘পরম করুণাময় আল্লাহর অশেষ কৃপায় হাইআতু উলামা ফিলিস্তিনের আমন্ত্রণে আমার সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত তুরস্ক সফরের সুযোগ মেলে। কেবল নিছক সফরের বিবরণ নয়, বরং অটোমান সাম্রাজ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস, সুলতান মুহাম্মদ আল ফাতেহের কনস্টান্টিনোপল বিজয়ের মহিমান্বিত স্মৃতি এবং সফরের পথে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক বাস্তবতা ও ফিলিস্তিন সংকট নিয়ে আমার পর্যবেক্ষণগুলো এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।
‘আশা করি, “তুরস্কের পথে পথে” পাঠকদের হৃদয়ে ইতিহাসচেতনাকে নতুন করে জাগ্রত করবে এবং মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ ভাবনায় কিছুটা হলেও আলোর খোরাক জোগাবে। সাধারণ পাঠক ও গুণীজনদের ভালোবাসায় বইটি গৃহীত হলেই আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে ইনশা আল্লাহ।’—যোগ করেন তিনি
বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন খন্দকার যুবাইর। ইসলামি বইমেলায় কালান্তরের স্টল, অনলাইন পরিবেশক রকমারি, রেনেসাঁ ও ওয়াফিলাইফের মাধ্যমেও পাঠকেরা বইটি সংগ্রহ করতে পারবেন।
মুফতি রেজাউল কারীম আবরার ঢাকার জামিয়া ইসলামিয়া কুতুবখালীর শায়খুল হাদিস এবং জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উজবেকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখিত তার ‘ইমাম বুখারির দেশে’ শীর্ষক সফরনামাটি পাঠক মহলে সমাদৃত হয়েছিল।

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) তত্ত্বাবধানে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর...
১ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর ইমানি চেতনা, ত্যাগ, ইবাদত এবং সোনালি ইতিহাসের এক জীবন্ত দলিল। পবিত্র কোরআনে বছরকে ১২টি মাসে বিভক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি মাসের নাম, অর্থ এবং নেপথ্যের ইতিহাস মুমিনের অন্তরকে এক বিশেষ রুহানি আবেশে উদ্বেলিত করে।
৩ ঘণ্টা আগে
পবিত্রতা অর্জন মুমিনের জীবনের এক অনুপম সৌন্দর্য। আত্মাকে স্নিগ্ধ রাখা এবং প্রভুর দরবারে সিজদানত হওয়ার প্রাথমিক চাবিকাঠি হলো অজু। কেবল নামাজ বা কোরআন তিলাওয়াতই নয়, সার্বক্ষণিক অজু অবস্থায় থাকার আত্মিক ও মানসিক ফজিলত অপরিসীম।
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে