হজরত মুহাম্মদ (সা.) আমাদের হৃদয়ের বাদশাহ। তাঁর চলন-বলন, হাঁটাচলা, কথাবার্তা আর চাহনি—মুগ্ধ করত সবাইকে। ইমান অবস্থায় যে তাঁকে একবার দেখে মৃত্যুবরণ করেছে, তার জন্য জাহান্নাম হারাম। আমরা পৃথিবীতে এসেছি তাঁর বিদায়ের প্রায় দেড় হাজার বছর পর। কোরআন, হাদিস, ইতিহাসের গ্রন্থ আর নানা আলোচনায় তাঁর কথা শুনলেই মনে জাগে—প্রিয় নবী (সা.)-এর দৈহিক গঠন কেমন ছিল?
মহানবী (সা.)-এর মাঝে যেমন উত্তম গুণাবলির সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তাঁর দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। বিভিন্ন হাদিসে আমাদের নবী করিম (সা.)-এর গঠন-আকৃতির বর্ণনা এসেছে এভাবে—তিনি মানানসই দীর্ঘদেহী ছিলেন। ছিল মেদহীন সুঠাম দেহ। প্রশস্ত ললাট। উন্নত চকচকে নাসিকা। চেহারা গোলগাল হালকা-পাতলা। মুখগহ্বর প্রশস্ত। গায়ের রং ছিল দুধে-আলতায় মিশ্রিত গোলাপের মতো। ঘন দাড়ি। ঘাড় যেন রৌপ্যপাত্রে রক্তঢালা। মাথার চুল সামান্য কোঁকড়ানো। ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। বাহু, কাঁধ ও বুকের ওপরে পশমবিশিষ্ট। তবে অতিরিক্ত পশমমুক্ত শরীর। বুক থেকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা। হাত-পায়ের আঙুল শক্তিশালী ও মজবুত। পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত। মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড়সড়। ডাগর ডাগর চোখ। চোখের মণি কুচকুচে কালো। পাপড়ি লম্বাটে। ভ্রু যুগল অমিলিত প্রশস্ত ঘন। ভ্রুদ্বয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ, যা রাগের সময় স্ফীত হতো। দাঁতগুলো বিযুক্ত রুপার গাঁথুনি। ৬৩ বছর বয়সে মৃত্যুর সময় তাঁর মাথা ও দাড়ির ২০টি চুলও সাদা ছিল না।
এককথায় তাঁর অপূর্ব রূপমাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাঁকে প্রথম দেখায় হতভম্ব হয়ে পড়ত। সে এ কথা বলতে বাধ্য হতো—জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি।
জাবির ইবনে সামুরা (রা.) বলেন, আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতে আল্লাহর রাসুল (সা.)-কে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তাঁর দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো, তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি চমৎকার। (মুস্তাদরাকে হাকিম: ৭৩৮৩, মারেফাতুস সাহাবা: ১৪৩৫)
তাওয়াফ করা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার, জিকির ও দোয়া করা উত্তম। এ সময় আল্লাহর কাছে নিজের ভাষায় মনের আকুতি ও প্রয়োজন তুলে ধরে মিনতি করা যায়। প্রয়োজনে কোরআন তিলাওয়াতও করা যায়। তবে দোয়াগুলোর অর্থ বুঝে পড়া ভালো, যেন রবের কাছে কী চাওয়া হচ্ছে, তা হৃদয় দিয়ে অনুভব করা যায়।
৪ ঘণ্টা আগে
ইবাদত বান্দা ও তার রবের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। রাসুল (সা.) ইবাদতে এমন স্বাদ পেতেন যে তিনি বলতেন, ‘নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে।’ (সহিহুল জামে: ৩০৯৮)। প্রত্যেক মুমিনের চেষ্টা হওয়া উচিত ইবাদতের সেই মধুরতা অর্জন করা। এ ক্ষেত্রে নিচের চারটি বিষয় বিশেষভাবে সহায়ক হতে পারে।
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে
কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করতে সাধারণত কয়েক বছর সময় লাগে। তবে মেধা, অদম্য অধ্যবসায় আর শিক্ষকদের নিবিড় পরিচর্যায় মাত্র ১০ মাসেই সেই অসাধ্য সাধন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের ৯ বছরের শিশু আরহাম ভূঁইয়া। প্রতিদিন অন্য শিক্ষার্থীদের তুলনায় কয়েক গুণ বেশি পড়া বা সবক শুনিয়ে এই বিরল সাফল্য অর্জন করেছে সে।
১ দিন আগে