ইসলামি সংস্কৃতিতে একে অপরের সঙ্গে দেখা হলে কুশল বিনিময়ের সর্বোত্তম মাধ্যম হলো সালাম। সালাম দেওয়া সুন্নত হলেও সালামের উত্তর দেওয়া ওয়াজিব বা আবশ্যক। তবে আমাদের মধ্যে অনেকেই সঠিক নিয়মে সালামের উত্তর দেওয়ার বিধান সম্পর্কে পুরোপুরি অবগত নন।
কোরআনের আলোকে সালামের জবাব
সালামের উত্তর কেমন হবে, সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘আর যখন তোমাদের অভিবাদন জানানো হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তার চেয়ে উত্তম অভিবাদন জানাও অথবা একই ধরনের জানাও।’ (সুরা নিসা: ৮৬)
এই আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হয়: ক. সালামের জবাব দেওয়া আবশ্যক বা ওয়াজিব। খ. সালামদাতার চেয়ে উত্তমভাবে বা বাড়িয়ে জবাব দেওয়া বেশি ফজিলতপূর্ণ। তাই কেউ যদি আপনাকে ছোট করে সালাম দেয়—আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তখন আপনি উত্তর বাড়িয়ে দেবেন—ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু; তাহলে কোরআনের আয়াতের ওপর আপনার আমল হয়ে যাবে।
সালামের উত্তর সুন্দরভাবে এবং সালাম প্রদানকারীকে শুনিয়ে দেওয়া উত্তম। এতে পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা বৃদ্ধি পায়। তবে কেউ যদি নিভৃতে বা মনে মনে উত্তর দেয়, তবে ওয়াজিব আদায় হয়ে যাবে; কিন্তু সালামের মূল উদ্দেশ্য বা সুন্নাহর পূর্ণ সওয়াব অর্জিত হবে না।
যদি কোনো অমুসলিম আপনাকে সালাম দেয়, তবে তার উত্তরে পূর্ণ সালাম না বলে শুধু ‘ওয়া আলাইকা’ বা ‘ওয়া আলাইকুম’ বলার বিধান রয়েছে। (সহিহ বুখারি)
চিঠি, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে সালাম পেলে তার জবাব দেওয়াও ওয়াজিব। আপনি চাইলে লিখে উত্তর দিতে পারেন অথবা মুখে উচ্চারণ করেও জবাব দিতে পারেন।
ইসলামে কিছু বিশেষ অবস্থায় সালাম দেওয়া বা উত্তর দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে:
১. টয়লেট বা বাথরুমে থাকা অবস্থায়।
২. খুতবা চলাকালে।
৩. নামাজ আদায় করা অবস্থায়।

আমাদের মধ্যে অনেকের উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে। ইসলামে এভাবে ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। এরপর ডান পাশ হয়ে শুয়ে পড়বে।’ (সহিহ বুখারি: ২৪৭)
১৭ ঘণ্টা আগে
সিলেটের একটি ছিমছাম অফিস। একদিকে থরে থরে সাজানো বইপত্র, কি-বোর্ড, মাউস আর মেধা খাটিয়ে তৈরি করা নানান ডিজাইনের পোস্টার-ক্যালেন্ডার। অন্যদিকে নিজের হাতে আঁকা নানা রঙের ক্যালিগ্রাফি। মনোরম এই অফিসের এক কোণে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্ক্রিনে চলছে এআই প্রম্পটিংয়ের কারুকাজ।
২ দিন আগে
আকাশে মেঘ জমে বৃষ্টি বর্ষিত হওয়া আল্লাহ তাআলার অসীম রহমতের অপূর্ব নিদর্শন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি মানুষের অন্তরেও এনে দেয় প্রশান্তি ও সজীবতা। বৃষ্টির সময় নবীজি (সা.) বিশেষ কিছু আমল ও কাজ করতেন, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুন্নত ও শিক্ষণীয় আদর্শ।
২ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ দিন আগে