আপনার জিজ্ঞাসা

প্রশ্ন: অনেক সময় গরমের কারণে আমরা হাফ হাতা শার্ট, গেঞ্জি বা টি-শার্ট পরে নামাজ আদায় করি। কেউ কেউ আবার স্যান্ডো গেঞ্জি পরে নামাজ আদায় করে থাকেন, যেখানে কাঁধ খোলা থাকে। এ অবস্থায় নামাজ আদায় করলে তা কি শুদ্ধ হবে?
মুরসালিন তালুকদার, শরীয়তপুর
উত্তর: হ্যাঁ, হাফ হাতা শার্ট, গেঞ্জি বা টি-শার্ট পরে নামাজ আদায় করা যাবে এবং তা শুদ্ধ হবে। নামাজ না হওয়ার কোনো কারণ এতে নেই। পুরুষের জন্য নামাজের সময় শরীরের যে অংশ ঢেকে রাখা ফরজ, তা হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই অংশটুকু ঢাকা থাকলে নামাজ আদায় হয়ে যায়।
তবে নামাজের সময় কাঁধ ঢেকে রাখা মুস্তাহাব। যদি কেউ স্যান্ডো গেঞ্জি বা এমন কোনো পোশাক পরে নামাজ আদায় করেন, যেখানে কাঁধ খোলা থাকে, তাহলে তাঁর নামাজ মাকরুহ হবে। এই পোশাকে নামাজ আদায় করা অনুত্তম। এর কারণ হলো, নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, তাই এ সময় সাধ্যমতো মার্জিত ও সুন্দর পোশাক পরিধান করা উচিত।
কোরআনে বলা হয়েছে, ‘হে আদমসন্তান, প্রতি নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে।’ (সুরা আরাফ: ৩১)। হাদিসেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন এক কাপড় পরে এমন অবস্থায় নামাজ আদায় না করে যে তার কাঁধে ওই কাপড়ের কোনো অংশ নেই।’ (সহিহ বুখারি: ৩৫২, সহিহ মুসলিম: ৫১৬)
উপরিউক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, শুধু সতর ঢেকে রাখা যথেষ্ট নয়, বরং সুযোগ থাকলে মার্জিত ও পূর্ণ পোশাক পরিধান করা উত্তম। যদি কেউ নামাজে এমন হাফ হাতা শার্ট বা টি-শার্ট পরে, যা সামাজিক অনুষ্ঠানে পরিধানের উপযুক্ত; তাতে নামাজ মাকরুহ হবে না। তবে অতিরিক্ত আঁটসাঁট বা পাতলা পোশাক পরে নামাজ আদায় করা অনুচিত।
উত্তর দিয়েছেন: মুফতি শাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক

বর্তমান সময়ে তরুণ ও কিশোরদের ফ্যাশনে হাফপ্যান্ট বা খাটো পোশাকের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়েছে। খেলার মাঠ, জিম, সুইমিং পুল, এমনকি রাস্তাঘাট ও ঘরোয়া আড্ডাতেও অনেককে এমন হাফপ্যান্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায়, যা হাঁটু থেকে বেশ ওপরে উঠে যায় এবং ঊরুর বড় একটি অংশ খোলা থাকে।
২ ঘণ্টা আগে
দৈনন্দিন জীবনে চলতে-ফিরতে, কাজের ফাঁকে কিংবা মহানবী (সা.)-এর নাম শুনলে আমরা প্রায়ই দরুদ পাঠ করে থাকি। কিন্তু অনেক সময় অজু না থাকায় অনেকের মনে সংশয় জাগে, অজু ছাড়া কি দরুদ পড়া যাবে? দরুদ পাঠের জন্য অজু থাকা কি বাধ্যতামূলক?
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
ইসলামে বিবাহ একটি পবিত্র ও সুদৃঢ় সামাজিক ও পারিবারিক বন্ধন। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হলে এবং একসঙ্গে শান্তিপূর্ণ ও মাধুর্যমণ্ডিত জীবনযাপন একেবারেই অসম্ভব হয়ে পড়লে ইসলামি শরিয়তে এর সমাধান হিসেবে তালাক বা বিবাহবিচ্ছেদের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও হাদিসে তালাককে সবচেয়ে অপ্রিয় ও সর্বনিকৃষ্ট...
১ দিন আগে