১০ ছোট দরুদ শরিফের বাংলা উচ্চারণ ও অর্থ

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। মহান আল্লাহ ও তাঁর ফেরেশতারাও নবীর ওপর দরুদ পাঠ করেন। দৈনন্দিন জীবনে মুখে মুখে পাঠ করার মতো কিছু সহজ ও সংক্ষিপ্ত দরুদ শরিফ জানা থাকলে যেকোনো সময় সহজেই এই নেক আমলটি আদায় করা সম্ভব।
সাহাবি ও পূর্ববর্তী মনীষীদের বর্ণনায় বহু বরকতময় দরুদ রয়েছে, যার মধ্যে কিছু ছোট এবং কিছু তুলনামূলক বিস্তারিত। এই নিবন্ধে আমরা ১০টি ছোট দরুদের আরবি, সঠিক বাংলা উচ্চারণ ও অনুবাদ তুলে ধরেছি, যা আপনার প্রতিদিনের ইবাদতকে আরও সহজ ও বরকতময় করে তুলবে।
১.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি মুহাম্মদের (সা.)-এর ওপর এবং মুহাম্মদ (সা.)-এর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন। (সুনানে নাসায়ি: ১২৯২)
২.
صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ
- বাংলা উচ্চারণ: সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
- বাংলা অর্থ: আল্লাহ মুহাম্মদ (সা.)-এর ওপর রহমত বর্ষণ করুন। (সুনান নাসায়ি: ১৭৪৬)
৩.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়িল উম্মিইয়ি, ওয়া আলা আলি মুহাম্মাদ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি উম্মি (নিরক্ষর) নবী মুহাম্মদ (সা.)-এর ওপর এবং মুহাম্মদ (সা.)-এর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন। (সুনানে আবু দাউদ: ৯৮১)
৪.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিক, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
- বাংলা অর্থ: হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসুল মুহাম্মদ (সা.)-এর ওপর এবং সব মুমিন নারী-পুরুষ ও মুসলিম নারী-পুরুষের ওপর। (আদাবুল মুফরাদ: ৬৪৪)
৫.
اللَّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা, ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, তাঁকে তুমি কিয়ামতের দিন তোমার কাছে মর্যাদাপূর্ণ জায়গা দিয়ো। (মিশকাতুল মাসাবিহ: ৯৩৬)
৬.
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে বরকত দাও, যেমনভাবে দিয়েছ ইব্রাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত। (মুসনাদে আহমাদ: ৬৮)
৭.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিক, কামা সাল্লাইতা আলা ইবরাহিম, ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিম।
- বাংলা অর্থ: হে আল্লাহ, তোমার বান্দা ও রাসুল মুহাম্মদের ওপর এমনভাবে রহমত বর্ষণ করো, যেমনভাবে করেছ ইব্রাহিমের ওপর। আর মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে বরকত দাও, যেমনভাবে দিয়েছ ইব্রাহিমের ওপর। (সুনানে নাসায়ি: ১২২৬)
৮.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়া আজওয়াজিহি ওয়া জুররি য়াতিহি কামা সাল্লাইতা আলা ইবরাহিম, ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওয়া আজওয়াজিহি ওয়া জুররি য়াতিহি, কামা বারাকতা আলা ইবরাহিম, ফিল আলামিনা ইন্নাকা হামিদুম্মাজিদ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর স্ত্রী ও সন্তানদের প্রতি এমনভাবে রহমত বর্ষণ করো, যেমনভাবে করেছ ইব্রাহিমের ওপর। হে আল্লাহ, উভয় জাহানে মুহাম্মদ এবং তাঁর স্ত্রী ও সন্তানদের প্রতি এমনভাবে বরকত অবতীর্ণ করো যেমনভাবে করেছ ইব্রাহিমের পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত। (সুনানে ইবনে মাজাহ: ৭৩৮)
৯.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিক, কামা সাল্লাইতা আলা আলি ইবরাহিম, ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিম।
- বাংলা অর্থ: হে আল্লাহ, তোমার বান্দা এবং রাসুল মুহাম্মদের ওপর এমনভাবে রহমত বর্ষণ করো, যেমনভাবে করেছ ইব্রাহিমের পরিবার-পরিজনের ওপর। আর মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে বরকত দাও, যেমনভাবে দিয়েছ ইব্রাহিমের ওপর। (সহিহ বুখারি: ৪৭৯৮)
১০.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন্নাবিইয়িল উম্মিইয়ি, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিম, ওয়া আলা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্মাজিদ।
- বাংলা অর্থ: হে আল্লাহ, নিরক্ষর নবী মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে দরুদ পাঠ করো, যেমনভাবে করেছ ইব্রাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত। (সহিহ বুখারি: ৩৩৭০)
দৈনন্দিন জীবনে সুযোগ অনুযায়ী এই সংক্ষিপ্ত দরুদ শরিফগুলো পাঠ করার মাধ্যমে আমরা বেশি বেশি সওয়াব অর্জন করতে পারি এবং প্রিয় নবী (সা.)-এর সুন্নাহর কাছাকাছি থাকতে পারি।












