পবিত্র কোরআনের ১০৪ নম্বর সুরা হলো সুরা হুমাজাহ (سورة الهمزة)। ৩০তম পারার এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। ৯ আয়াতবিশিষ্ট এই সুরায় আল্লাহ তাআলা পরনিন্দা, গিবত ও অর্থলিপ্সার মতো জঘন্য তিনটি সামাজিক ব্যাধি ও তার পরিণাম সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
| বিষয় | তথ্য |
|---|---|
| সুরা নম্বর | ১০৪ |
| অবস্থান | ৩০তম পারা |
| আয়াতসংখ্যা | ৯টি |
| অবতরণ | মক্কা (মাক্কি সুরা) |
| প্রধান বিষয় | পরনিন্দা ও লোভের পরিণাম |
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
(পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি)
১. وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
উচ্চারণ: ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ।
অর্থ: ধ্বংস এমন ব্যক্তির জন্য, যে (সামনাসামনি) লোকদের ধিক্কার দেয় এবং (পেছনে) নিন্দা করতে অভ্যস্ত।
২. الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
উচ্চারণ: আল্লাজি জামাআ মা-লাওঁ ওয়া আদ্দাদাহ।
অর্থ: যে অর্থ জমায় এবং তা বারবার গুনে রাখে।
৩. يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
উচ্চারণ: ইয়াহসাবু আন্না মা-লাহু আখলাদাহ।
অর্থ: সে মনে করে যে, তার অর্থ-সম্পদ তাকে অমর করে রাখবে।
৪. كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ
উচ্চারণ: কাল্লা লাইয়ুমবাজান্না ফিল হুতামাহ।
অর্থ: কখনো নয়! তাকে অবশ্যই ‘হুতামাহ’ নামের চূর্ণ-বিচূর্ণকারী স্থানে নিক্ষেপ করা হবে।
৫. وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
উচ্চারণ: ওয়ামা আদরা-কা মাল হুতামাহ।
অর্থ: আর আপনি কি জানেন সেই চূর্ণ-বিচূর্ণকারী জায়গাটি কী?
৬. نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
উচ্চারণ: না-রুল্লা-হিল মুকাদাহ।
অর্থ: তা আল্লাহর প্রজ্বলিত আগুন।
৭. الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
উচ্চারণ: আল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ।
অর্থ: যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে (গ্ৰাস করবে)।
৮. إِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ
উচ্চারণ: ইন্নাহা আলাইহিম মুসাদাহ।
অর্থ: নিশ্চয়ই তা তাদের চতুর্দিক থেকে বেষ্টন করে বন্ধ করে রাখা হবে।
৯. فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ
উচ্চারণ: ফি আমাদিম মুমাদ্দাদাহ।
অর্থ: লম্বা লম্বা স্তম্ভসমূহের মধ্যে (আবদ্ধ অবস্থায়)।
এই সুরায় তিনটি জঘন্য গুনাহ ও তার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে:
‘হুতামাহ’ শব্দের অর্থ চূর্ণ-বিচূর্ণকারী। এটি এমন এক আগুন, যা কেবল শরীর নয়, মানুষের কলিজা বা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের এই আগুনকে ‘আল্লাহর আগুন’ বলা হয়েছে এর প্রচণ্ডতা ও ভয়াবহতা বোঝাতে। অপরাধীদের সেখানে লম্বা খুঁটিতে বেঁধে দরজা বন্ধ করে দেওয়া হবে।
সুরা হুমাজাহ আমাদের শেখায় যে, সম্পদ বা আভিজাত্য নিয়ে অহংকার করা এবং মানুষের সম্মানহানি করা জাহান্নামে যাওয়ার কারণ। মুমিন হিসেবে আমাদের উচিত জিহ্বা নিয়ন্ত্রণ করা এবং সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, অবহেলা, ঘুম কিংবা ভুলেই—যে কারণেই হোক না কেন, নির্দিষ্ট সময়ে ফরজ বা ওয়াজিব নামাজ আদায় করতে না পারলে পরবর্তী সময় তা আদায় করা ইসলামি শরিয়তে আবশ্যক। অতীতে কাজা হয়ে যাওয়া বহু ওয়াক্তের ফোটানো বা ছুটে যাওয়া নামাজ আদায় করার এই বিশেষ প্রয়াসকে ইসলামি পরিভাষায় ‘উমরি কাজা’ বলা হয়।
১ ঘণ্টা আগে
গভীর রাতে অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে আতঙ্কিত না হয়ে সুন্নাহ অনুযায়ী কিছু আমল করলে দ্রুতই মনের ভয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকা সম্ভব হয়। দুঃস্বপ্ন দেখলে ৫টি করণীয় হলো...
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
ইসলামে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বংশীয় পবিত্রতা এবং আত্মীয়তার বন্ধন রক্ষার স্বার্থে সুনির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। কোরআন-হাদিসে স্থায়ী ও সাময়িক নিষিদ্ধ নারীদের (মাহরাম) যে তালিকা দেওয়া হয়েছে, তার আলোকে ফিকহের ইমামগণ প্রতিটি সূক্ষ্ম বিষয়ের সমাধান প্রদান করেছেন।
১ দিন আগে