সামাজিক জীব হিসেবে মানুষকে কথা বলতেই হয়। নিজের প্রয়োজন যেমন তাকে অন্যের কাছে ব্যক্ত করতে হয়, তেমনি অন্যের প্রয়োজনেও তাকে এগিয়ে আসতে হয়। এ ক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই। কিন্তু কথা বলার ক্ষেত্রেও মুমিনকে কিছু আদব-কায়দা বা শিষ্টাচার মেনে চলার নির্দেশনা পবিত্র কোরআনে দেওয়া রয়েছে।
১. কথা বলার আগে সালাম দেওয়া। পরস্পর কথা বলার সময় অভিবাদনস্বরূপ সালাম দিয়ে শুরু করা কোরআনের নির্দেশ, যা আমাদের জন্য কল্যাণময় ও পবিত্র। (সুরা নুর: ৬১)
২. সতর্কতার সঙ্গে কথা বলা। কেননা প্রতিটি কথা ফেরেশতারা সংরক্ষণ করে রাখেন।
(সুরা কাফ: ১৮)
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। কোরআনে মানুষের সঙ্গে সদালাপ করার শিক্ষা দেওয়া হয়েছে। (সুরা বাকারা: ৮৩)
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। এটি পরিহার করা মুমিনের অনন্য গুণ। (সুরা নুর: ৩)
৫. সংযত স্বরে কথা বলা। ক্ষীণ স্বরে কথা বলা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত উচ্চ আওয়াজ না করা। হইচই, চিৎকার, চেঁচামেচি ও শ্রুতিকটু স্বর গাধার সুরের মতোই অপ্রীতিকর। (সুরা লুকমান: ১৯)
৬. যাচাই করে কথা বলা। কেননা শোনা কথা যাচাই না করে বলে বেড়ানো ঠিক নয়। এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়। (সুরা হুজুরাত: ৬)
৭. সঠিক কথা বলা। কেননা কোরআনে তাকওয়া অবলম্বন করার সঙ্গে সঙ্গে সঠিক কথা বলার আদেশও এসেছে। (সুরা আহজাব: ৭০-৭১)
৮. নরম স্বরে কথা বলা। কাউকে আঘাত দিয়ে কথা না বলা। নম্র ও দরদি ভাষায় কথা বলা। (সুরা তোহা: ১৯)
৯. গায়রে মাহরামের সঙ্গে মধুর ও আকর্ষণীয় ভাষায় কথা না বলা। তবে তিক্ত ও রুক্ষ ভাষাও নয়; বরং সাদামাটাভাবে প্রয়োজনীয় কথাটুকু বলা। (সুরা আহজাব: ৩২)
১০. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। মূর্খ লোকেরা সাধারণত অশালীন ভাষায় সম্বোধন করে। এমন পরিস্থিতিতে ‘সালাম’ বলে এড়িয়ে যাওয়া। (সুরা ফুরকান: ৬৩)

মানুষের জীবন একটি স্বল্পকালীন যাত্রা। পথের দুই ধারে কত রং, প্রলোভন আর আকর্ষণ; ধনদৌলতের ঝলক, খ্যাতির হাতছানি, ক্ষমতার নেশা কিংবা আরাম-আয়েশের চাহিদা। এসব বৈধ নিয়ামত উপভোগ করা যাবে না, ইসলাম এমন কথা বলে না। ইসলাম বরং দুনিয়াকে আল্লাহর দেওয়া অনুগ্রহ হিসেবে গ্রহণ করতে শেখায়।
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
মহান আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য দৃশ্যমান ও অদৃশ্য নিয়ামতে ধন্য করেছেন। এসব নিয়ামতের মধ্যে ‘অক্সিজেন’ এমন এক অমূল্য দান, যা প্রতিটি মুহূর্তে মানুষের জীবনকে সচল রাখে। মানুষ খাদ্য ছাড়া কয়েক সপ্তাহ বা পানি ছাড়া কয়েক দিন বেঁচে থাকতে পারলেও...
১ দিন আগে
যাপিত জীবনের যেকোনো কাজ উৎফুল্লতার সঙ্গে সম্পন্ন করার জন্য সুস্থতা এক আবশ্যিক পূর্বশর্ত। সুস্থ মন ও সুস্থ দেহ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অফুরন্ত নিয়ামত।
২ দিন আগে