স্বামী-স্ত্রীর সম্পর্ক মানবজীবনের অন্যতম পবিত্র ও মধুর বন্ধন। এটি নিছক আক্দ নয়, বরং ভালোবাসা, সহানুভূতি, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক। একটি আদর্শ দাম্পত্য জীবনের ভিত্তি তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরকে বুঝে নেওয়ার মানসিকতার মাধ্যমে। স্বামী যেন স্ত্রীর শ্রেষ্ঠ আশ্রয় হয়, আর স্ত্রী যেন স্বামীর প্রশান্তির উৎস হয়; এটাই ইসলামের শিক্ষা।
সংসার জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসার মর্যাদা ব্যাপক। দাম্পত্য জীবনে উত্তম আচার-আচরণে রয়েছে সওয়াব, কল্যাণ ও ভালোবাসার হাতছানি। আমাদের নবী করিম (সা.) স্ত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন, বিভিন্ন কাজে তাঁদের সহযোগিতা করতেন, সুন্দর নামে ডাকতেন, প্রশংসা করতেন, খেলাধুলা করতেন, একসঙ্গে খেতেন, এক পেয়ালায় পান করতেন, কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, চুল আঁচড়ে দিতেন; যা আমাদের জন্য উত্তম আদর্শ।
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক খরচ বহন এবং একে অপরের মুখে খাবার তুলে দেওয়ায় রয়েছে সদকার সওয়াব পাওয়ার সুযোগ। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘শ্রেষ্ঠ সদকা হলো, একজন মানুষ তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেবে।’ (সহিহ্ বুখারি)। তিনি আরও বলেন, ‘মানুষের সর্বোত্তম মুদ্রা সেটি, যা সে তার পরিবারের খরচে ব্যয় করে।’ (সহিহ্ মুসলিম)
হজরত সাদ (রা.)-কে একবার নবী করিম (সা.) বলেন, পরিবারের জন্য যা তুমি খরচ করবে, তা তোমার জন্য সদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দেবে সেটিও। (সহিহ্ বুখারি)
ছোটখাটো ভুল বা ত্রুটি ক্ষমা করে, একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের সৌন্দর্য। সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হলো আত্মিক সংযোগ, আল্লাহভীতি এবং পারস্পরিক ভালোবাসা। এই বন্ধন যতটা হৃদয়ের, ততটা দায়িত্বেরও। তাই এই সম্পর্কের যত্ন নেওয়া, তা ধরে রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একসঙ্গে পথচলা প্রত্যেক মুসলিম দম্পতির লক্ষ্য হওয়া উচিত।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
দোয়া মুমিনের হাতিয়ার। হাদিসের ভাষ্য অনুযায়ী, দোয়া স্বতন্ত্র ইবাদত। দোয়াকে বলা হয় মনের আশা-আকাঙ্ক্ষা পূরণের অন্যতম মাধ্যম। দোয়ার মাধ্যমে ভাগ্যও পরিবর্তন করা সম্ভব। মহানবী (সা.) বলেন, ‘দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না।’ (সুনানে তিরমিজি: ২১৩৯)
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
এবার রেকর্ডসংখ্যক ১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ফুটবলের এই মহোৎসবে খেলার যোগ্যতা অর্জন করেছে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া এবং ইউরোপ পর্যন্ত বিশ্বমঞ্চে মুসলিম দেশগুলোর এই ব্যাপক উপস্থিতি বিশ্ব ফুটবলে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানেরই...
২ দিন আগে