
সংস্কার করে জাতিকে বদলাতে চায় সকলেই। একটি জাতি পরিবর্তন ও উন্নতি হলেই হৃদয়ে প্রশান্তির বাতাস বইবে। সুখ-শান্তিতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ মিলেমিশে নিরাপদভাবে বসবাস করা যাবে।
রাস্তাঘাটে ফুটপাতের ওপর দোকান, ট্রাফিক আইন অমান্য, যত্রতত্র ময়লা-আবর্জনা, নকল ওষুধ, খাদ্যে ভেজাল, কম দামি দেশি কাপড় বেশি দামে বিদেশি বলে প্রতারণা, দুর্নীতিসহ সব ধরনের অন্যায়-অপরাধ প্রতিরোধ করে জাতিকে সংস্কার জরুরি। জাতিকে সংস্কার করে এগিয়ে নিতে হবে বহুদূর।
তবে জাতির সংস্কারের আগেই প্রথম নিজের অসুস্থ মনমানসিকতার সংস্কার খুবই প্রয়োজন। অন্যকে বদলাতে হলে নিজেকে বদলানো বেশি জরুরি। নিজের চোখ দিয়ে সুন্দর সমাজ দেখতে চাইলে নিজের হৃদয়ে থাকা অন্ধকার দূর করতে আলো ছড়াতে হবে।
অন্যের উপকার ও ভালো ব্যবহারের আশা করলে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিতে হবে। সকল ধরনের অন্যায় অপরাধ বন্ধ করতে চাইলে নিজেকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। মনে রাখতে হবে, অপরাধ অপরাধই। ছোট কিংবা বড় হোক। নিজের হৃদয়ে থাকা আত্মা পরিশুদ্ধ করতে পারলেই পরিবর্তন করা সম্ভব একটি জাতি।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের অবয়ব ও সম্পদ দেখেন না, কিন্তু তোমাদের অন্তর ও আমল দেখেন।’ (সহিহ্ মুসলিম)
অন্তরে অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া লালন করে জাতিকে সংস্কারের আশা করা বৃথা। হৃদয়ের কঠোরতা দূরীভূত করে ভালোবাসা বিসর্জন দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে সর্বদা লড়াই করতে হবে। অন্তর থেকে লোভ-লালসা চিরতরে দূর করতে হবে। নিজে অন্যায় করব না, অপরকে করতেও দেব না—এই মনমানসিকতা তৈরি করে জাতিকে উন্নতি করতে হবে।
আত্মসংস্কার করে নিজ নিজ অবস্থান থেকে পরিবার-পরিজনসহ অধীনদের সংস্কার করতে পারলেই বদলাবে একটি জাতি।
আল্লাহ তাআলা বলেন, ‘'হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। যার জাহান্নামের (জ্বালানি) হবে মানুষ ও পাথর। যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-স্বভাবের ফেরেশতারা। যারা আল্লাহ যা তাদের আদেশ করেন, তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে।’ (সুরা তাহরিম: ৬)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব উড্ডীন করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কমপিটিশন-২০২৬ ’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
২ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
৯ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
৯ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
১৪ ঘণ্টা আগে