হিদায়েত অর্থ কল্যাণ ও মঙ্গলের পথে পরিচালিত করা। নিজের ইচ্ছা বা ক্ষমতার বলে কেউ হিদায়েত পায় না। এটি আল্লাহ তাআলার মহান অনুগ্রহ ও দয়া। তিনি যাকে চান হিদায়েত করেন। (সুরা: আনআম: ৩৯)
যারা একনিষ্ঠচিত্তে হিদায়েত লাভের চেষ্টা করে, আল্লাহর পথে চলতে চায়, তাদেরকে আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না। বরং তাদের হিদায়েত দান করেন এবং সুপথ দেখান। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা আমার সাধনায় আত্মনিয়োগ করে, আমি তাদেরকে অবশ্যই আমার পথে হিদায়েত করব।’ (সুরা আনকাবুত: ৬৯)
যাঁরা সুপথ প্রাপ্ত হন, তাঁদের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যথা—এক. আখিরাতমুখী হওয়া: যারা মুমিন ও মুত্তাকি, তারা দুনিয়ার জীবনে যতটুকু হলে চলে, এর চেয়ে বেশি আশা করে না। আখিরাতই তাদের প্রকৃত জীবন। আখিরাতের প্রতিদানই তাদের আসল চাওয়া-পাওয়া। (সুরা বাকারা: ২০১; সুরা ইউসুফ: ৫৭)
দুই. দুনিয়াবিমুখ হওয়া: যারা হিদায়েত পায়, দুনিয়ার কামনা, দুনিয়ার ভোগ-সম্ভোগ তাদের চেষ্টা-প্রচেষ্টার কাম্য বস্তু নয়; কেননা, দুনিয়াই যাদের সবকিছু, আখিরাতে তাদের কোনো অংশ নেই। (সুরা বাকারা: ২০০) দুনিয়ার সম্পদ কামনাকারীদের প্রতি আফসোস করে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আর আল্লাহ তোমাদের আখিরাতের কল্যাণ চান।...’ (সুরা আনফাল: ৬৭)
তিন. মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করা: মৃত্যুর সময় ও ক্ষণ নির্ধারিত। কার কখন কীভাবে মৃত্যু হবে, কারও জানা নেই। তাই যারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে, তারাই প্রকৃত বুদ্ধিমান। হাদিসে এসেছে, ‘বুদ্ধিমান সে-ই, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য উপার্জন করে।’ (তিরমিজি: ২৪৫৯; ইবনে মাজাহ: ৪২৬০)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে