
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন এহতেসামুল আলম। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসু ও ইলিয়াস আহমেদ।
প্রশ্ন: এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, কেমন মনে হচ্ছে?
উত্তর: ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি। গত বুধবার সারা শহর অটোরিকশা দিয়ে ঘুরেছি। সবাই অভিবাদন জানিয়েছেন। ১০ বছর কিছুই হয়নি। মানুষ তাই আমাকে সাড়া দিচ্ছেন।
প্রশ্ন: চলমান বিরোধ কী ভোটে প্রভাব ফেলবে?
উত্তর: কোনো বিরোধ নেই। জনগণ ঐক্যবদ্ধ। তাঁরা ভোট দেবেন।
প্রশ্ন: সাবেক মেয়রের কাজ কীভাবে দেখেন?
উত্তর: তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নতুন সংযুক্ত ১২টি ওয়ার্ডের মানুষ অসহায় হয়ে গেছেন। তাঁরা নিজেরা মেয়র, নিজেরাই ঠিকাদার হয়েছেন। টাকার পাহাড় বানিয়েছেন।
প্রশ্ন: ভোট কি সুষ্ঠু হবে?
উত্তর: আশা করছি, সুষ্ঠু হবে। আশা করব, প্রশাসন নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবে। কোনো পক্ষ বানচাল করতে চাইলে জনগণ জবাব দেবে।
প্রশ্ন: দলীয় মার্কা না থাকায় কি ভোট কম পড়বে?
উত্তর: না, এমন হবে না। কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫০ জনের ওপরে। তাঁরা ভোটার টেনে আনবেন কেন্দ্রে।
প্রশ্ন: ভোটের ফল মেনে নেবেন?
উত্তর: জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। তাই মেনে নেব।
প্রশ্ন: নির্বাচিত হলে প্রথমে কী করবেন?
উত্তর: হোল্ডিং ট্যাক্স কমাব। এটি বোঝা হয়ে গেছে জনগণের ওপর।

একসময় দেশে সংক্রামক ব্যাধিই মৃত্যুর প্রধান কারণ ছিল। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এসব রোগের প্রকোপ কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। এর সঙ্গে অসংক্রামক রোগের বোঝা বেড়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্রোগ এখন বড় ঝুঁকি। একসময় হৃদ্রোগকে বয়স্কদের রোগ মনে করা হতো, এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে।
৬ দিন আগে
দেশে সাইবার স্পেসে নাগরিকের তথ্য সুরক্ষা নিয়ে দিনে দিনে উদ্বেগ বাড়ছে। প্রায়ই ডেটা ব্রিচ, ডার্ক ওয়েবে নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগ উঠছে হ্যাকার গোষ্ঠীর বিরুদ্ধে। অতি সম্প্রতি ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির জীবনবৃত্তান্তসহ গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে হ্যাকাররা। এসব বিষয়সহ তথ্য সুর
২৪ আগস্ট ২০২৬
শেখ হাসিনা সরকারের আমলে অর্থনীতির অনেক ক্ষেত্রেই উদ্বেগ তৈরি হয়েছিল। সেই অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তোলে প্রথমে অন্তর্বর্তী সরকার এবং এখন বিএনপি সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের উদ্যোগ, পরিকল্পনা ও সীমাবদ্ধতা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা...
০৫ আগস্ট ২০২৬
গ্যাসসহ জ্বালানির সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল দেশ। সাধারণ মানুষের পাশাপাশি ভুগছে শিল্প খাতও। সংকট সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এসব নিয়ে কথা বলেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার ফয়সাল আতিক।
০৪ আগস্ট ২০২৬