
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। কুসিক উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মারুফ কিবরিয়া ও দেলোয়ার হোসাইন আকাইদ।
প্রশ্ন: কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ?
সূচনা: পরিবেশ ভালো। নেতা-কর্মী, ভোটারদের আগ্রহ দেখে আমি অভিভূত। আমি মনে করি, সুন্দর পরিবেশে ভোট হবে।
প্রশ্ন: আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।
সূচনা: নির্দলীয় নির্বাচন হলেও আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলের পক্ষের প্রার্থী। আমি মহানগর আওয়ামী লীগের একক সমর্থিত প্রার্থী। বহিষ্কৃত হলেও দুজন আছেন বিএনপির। বিএনপি সব সময় নির্বাচনের পরিবেশ বিতর্কিত করার চেষ্টা করে। আরেকজন প্রার্থী আছেন, যিনি নিজেকে মহানগর আওয়ামী লীগের সমর্থিত দাবি করলেও তিনি তা নন। তিনিও নির্বাচন বিতর্কিত করতে নানা কথা বলছেন।
প্রশ্ন: জয়ী হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী?
সূচনা: আমি শতভাগ আশাবাদী। কুমিল্লার মানুষ বরাবরই আমার এবং আমার পরিবারের পাশে ছিলেন। এবারও তাঁদের পাশে পাব।
প্রশ্ন: নির্বাচিত হলে আপনার চ্যালেঞ্জগুলো কী হবে?
সূচনা: এই শহরে প্রচুর অপরিকল্পিত ভবন গড়ে উঠেছে। লাইসেন্সবিহীন গাড়িগুলো রাস্তায় চলাচল করছে, যানজট হচ্ছে। গাড়িগুলো থেকে বিভিন্ন মহল চাঁদা তোলে। এই ব্যাপারগুলো সামলানো বেশি চ্যালেঞ্জের। দীর্ঘদিন ধরে একটি দুর্নীতিগ্রস্ত সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা, অপরিকল্পিত একটি নগরীকে পরিকল্পিত নগরীতে রূপ দেওয়াই আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

একসময় দেশে সংক্রামক ব্যাধিই মৃত্যুর প্রধান কারণ ছিল। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এসব রোগের প্রকোপ কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। এর সঙ্গে অসংক্রামক রোগের বোঝা বেড়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্রোগ এখন বড় ঝুঁকি। একসময় হৃদ্রোগকে বয়স্কদের রোগ মনে করা হতো, এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে।
৬ দিন আগে
দেশে সাইবার স্পেসে নাগরিকের তথ্য সুরক্ষা নিয়ে দিনে দিনে উদ্বেগ বাড়ছে। প্রায়ই ডেটা ব্রিচ, ডার্ক ওয়েবে নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগ উঠছে হ্যাকার গোষ্ঠীর বিরুদ্ধে। অতি সম্প্রতি ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির জীবনবৃত্তান্তসহ গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে হ্যাকাররা। এসব বিষয়সহ তথ্য সুর
২৪ আগস্ট ২০২৬
শেখ হাসিনা সরকারের আমলে অর্থনীতির অনেক ক্ষেত্রেই উদ্বেগ তৈরি হয়েছিল। সেই অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তোলে প্রথমে অন্তর্বর্তী সরকার এবং এখন বিএনপি সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের উদ্যোগ, পরিকল্পনা ও সীমাবদ্ধতা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা...
০৫ আগস্ট ২০২৬
গ্যাসসহ জ্বালানির সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল দেশ। সাধারণ মানুষের পাশাপাশি ভুগছে শিল্প খাতও। সংকট সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এসব নিয়ে কথা বলেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার ফয়সাল আতিক।
০৪ আগস্ট ২০২৬