
ইউটিউবে মিস্টার বিস্ট নামে পরিচিত জিমি ডোনাল্ডসনই এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউবার। এই ভিডিও প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবের সংখ্যায় টি-সিরিজকে ছাড়িয়ে গেছে তাঁর চ্যানেল। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে খবরটি জানান মিস্টার বিস্ট নিজেই।
এক্সে মিস্টার বিস্টের পোস্ট করা একটি ছবিতে সর্বশেষ সাবস্ক্রিপশনের পরিসংখ্যান দেখানো হয়েছে। এতে দেখা যায়, তাঁর ইউটিউব চ্যানেলে বর্তমানে ২৬ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার রয়েছেন। অন্যদিকে টি-সিরিজের অনুসারী সংখ্যা ২৬ কোটি ৬০ লাখ।
চ্যানেলের সাফল্য জানিয়ে করা মিস্টার বিস্টের পোস্টে সবার আগে যারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের মধ্যে টেসলার সিইও ইলন মাস্ক অন্যতম। তিনি লিখেছেন, ‘বাহ, অভিনন্দন।’
মন্তব্যে অনেকেই মিস্টার বিস্টকে ১ বিলিয়ন বা ১০০ কোটি সাবস্ক্রাইবার পাওয়ার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।
এর আগে গত মাসেই সর্বোচ্চ সাবস্ক্রাইবের অবস্থানে থাকা টি-সিরিজ চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মিস্টার বিস্ট। টি-সিরিজ চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি বক্সিং ম্যাচের আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই সময়টিতে টি-সিরিজ সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল থাকলেও এটির কাছাকাছি চলে এসেছিল মিস্টার বিস্ট।
এক্সের পোস্টে মিস্টার বিস্ট সর্বশেষ পরিসংখ্যানের ছবি প্রকাশ করে এর ক্যাপশনে লিখেছেন, আমি পিউডাইপাইয়ের (PewDiePie) প্রতিশোধ নিয়েছি।
জানা যায়, সুইডিশ ইউটিউব তারকা পিউডাইপাইয়ের আসল নাম ফেলিক্স কেজেলবার্গ। এক সময় তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার। শুধু তাই নয়, এক সময় তিনি টি-সিরিজকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবের মালিক হয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে পিউডাইপাইয়ের সঙ্গে ডিজনি সম্পর্ক ছিন্ন করে এই অভিযোগে যে, চ্যানেলটির কিছু ভিডিওতে নাৎসি রেফারেন্স রয়েছে। ২০২০ সালে পিউডাইপাই চ্যানেল ইউটিউবে আর কখনো কনটেন্ট পোস্ট না করার ঘোষণা দিয়েছিল। সেই সময়ে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ১০ কোটি ২০ লাখ।

ইরানের অবরোধে হরমুজ প্রণালিতে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। গত বুধবার পর্যন্ত আটকে পড়া এসব জাহাজের মধ্যে ৩২০ টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সীমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত কিছু জাহাজ চলাচল করতে পারছে।
১ ঘণ্টা আগে
আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আগামী কয়েক সপ্তাহ বড় ধরনের হামলার মোকাবিলা করতে হবে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ বা পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত মঙ্গলবার দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস থেকে জারি করা এক নির্দেশনায়...
৪ ঘণ্টা আগে
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি)-এর অধীনে রদ্রিগেজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাঁর থাকা সব সম্পদ জব্দ করা হয় এবং মার্কিন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হয়।
৬ ঘণ্টা আগে