
ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত ১০৫ বিলিয়ন ডলারের বিল উত্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে গিয়ে আটকে গেছে। সিনেটে বাইডেনের দল ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকলেও বিলটি পাস হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার জো বাইডেন উত্থাপিত বিলটি আটকে দেয় সিনেট। বাইডেন উত্থাপিত এই সহায়তা বিলের অধিকাংশ অর্থই ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়ার কথা ছিল। সিনেটে বিলটি পাসের জন্য ৬০ জন সিনেটরের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি।
বিলটির পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ৪৯ ও ৫১টি। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বিলটির বিপক্ষে ভোট দেন। স্যান্ডার্স স্বতন্ত্র হলেও তিনি ডেমোক্রেটিক ককাসে যুক্ত। আগেই জানিয়েছিলেন, তিনি এই বিলে ডেমোক্র্যাটদের পক্ষে থাকবেন না। এই অবস্থায় এই সহায়তা প্যাকেজের ভবিষ্যৎ ধোঁয়াটে হয়ে গেছে।
বার্নি স্যান্ডার্স এই অতিরিক্ত সহায়তা বিলের বিরোধিতা করে বলেন, ‘আমি এই প্যাকেজের বিরুদ্ধে ভোট দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি না যে—কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অমানবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত ১০ দশমিক ১ বিলিয়ন ডলার দেওয়া উচিত।’
এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স বলেন, ‘৭ অক্টোবর তাদের ওপর হামলাকারী হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে। কিন্তু হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের হত্যা করার আইনগত বা নৈতিক অধিকার তাদের নেই।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে