
ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদানের স্বীকৃতি দিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল গ্রিন এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন কংগ্রেস উইম্যান ইলহান ওমর, রাশিদা তালিব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। এই উদ্যোগ এমন এক সময়ে এল, যখন ইউরোপের একাধিক দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এ ছাড়া ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে চেষ্টা চলছে, তা থেকে ইসলামকে আলাদা করতেই এই উদ্যোগ।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য আল গ্রিন কংগ্রেসের পাকিস্তান ককাসের একজন সদস্য। অতীতেও তিনি একাধিকবার মুসলিমদের পক্ষে সরব হয়েছেন। ২০১৫ সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বন্ধ করার নির্দেশ দেন, তখন গ্রিন তার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
গত ২৮ জুলাই মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য হলো—মার্কিন সমাজে ইসলামি মূল্যবোধ ও বিশ্বাস আরও বাড়ানো, ইসলাম বিষয়ে বোঝাপড়া এবং এই ধর্মের প্রতি জনসাধারণের সম্মানের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা। প্রস্তাবটিকে বিবেচনার জন্য পররাষ্ট্রবিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাবে ইসলামের মৌলিক নীতিমালা এবং মুসলিম সম্প্রদায়ের অনুশীলন ও ঐতিহ্যগুলো উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘ইসলাম’ শব্দের অর্থ হলো ‘আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ’ এবং ‘শান্তি’।
এতে আরও বলা হয়, পবিত্র কোরআন ইসলামের মৌলিক ধর্মগ্রন্থ এবং মুসলমানেরা এটিকে তাঁদের ঐশ্বরিক নির্দেশনার গ্রন্থ বলে মনে করে। এতে আরও বলা হয়েছে যে ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্ম, বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ৩৫ লাখ মুসলমান বসবাস করে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে