হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিসের কর্মীদের রুটিন টহলদারির সময় পাওয়া যায় এক পোটলা সাদা পাউডার। এরপর কর্মীদের সরিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় সেটা কোকেন।
হোয়াইট হাউসে এই সাদা পাউডার নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। গত রোববার রাতে সিক্রেট সার্ভিসের কর্মীরা এই সাদা পাউডার দেখতে পান। হোয়াইট হাউসের যে জায়গায় দর্শকেরা যেতে পারেন, সেখানেই পড়ে ছিল এই পাউডার।
বাইডেন তখন হোয়াইট হাউসে ছিলেন না। ক্যাম্প ডেভিডে ছিলেন। এরপর কোনো ঝুঁকি না নিয়ে কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউস। পুরো হোয়াইট হাউস তন্ন তন্ন করে খুঁজে দেখেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়।
রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ওই সাদা পাউডারের আরও পরীক্ষা চলছে।
গতকাল মঙ্গলবার সপরিবারে বাইডেন আবার হোয়াইট হাউসে ফিরেছেন।

ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের অবকাশযাপনের কেন্দ্র হিসেবে যে পাতায়ায় যৌন পর্যটনের বিস্তার ঘটেছিল, থাইল্যান্ডের সেই সমুদ্রতীরবর্তী শহরেই এবার ভিড়তে যাচ্ছেন প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা।
৩৪ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং সীমান্ত ক্রসিংয়ে যাওয়ার সড়ক ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংস হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তা পুনর্নির্মাণ করেছে চীন। বুধবার (২ সেপ্টেম্বর) সড়কটির শেষ অংশও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
১ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২০০০ নেপালি রুপি (১৬০০ টাকার সমপরিমাণ) ধার করে দিনের পর দিন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তালকা সদা। ক্ষুধা, ক্লান্তি, পায়ের ব্যথা আর হতাশা তাঁকে ঘিরে ধরলেও ছেলেকে খুঁজে পাওয়ার আশায় এখনো হাল ছাড়েননি তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমস।
৩ ঘণ্টা আগে