কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করেছেন মেয়র জিম ওয়াটসন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধ গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা। তারা যানবাহন ও তাঁবু দিয়ে রাস্তা অবরোধ করে অটোয়ার কেন্দ্রকে অচল করে দিয়েছে। ট্রাকচালকদের এ বিক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার প্রেক্ষিতে গতকাল রোববার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
মেয়র জিম ওয়াটসন বলেন, ‘অটোয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের চেয়ে এখন বিক্ষোভকারীদের সংখ্যাই বেশি। এ ধরনের বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।’
কানাডীয় রেডিও স্টেশন সিএফআরএ’র সঙ্গে কথা বলার সময় মেয়র ওয়াটসন আরও বলেন, ‘বিক্ষোভকারীরা ক্রমাগত হর্ন ও সাইরেন বাজাচ্ছে। আতশবাজি পোড়াচ্ছে। তারা বিক্ষোভটিকে একটি উৎসব পার্টিতে পরিণত করেছে এবং খুবই ‘অসংবেদনশীল’ আচরণ করছে।
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য করোনার টিকা গ্রহণের বিধিনিষেধ জারি করেছিল কানাডা সরকার। এই বিধিনিষেধের বিরুদ্ধে প্রায় এক সপ্তাহ আগে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে ট্রাকচালকরা। তাদের বিক্ষোভের কারণে অটোয়ার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হলো।
মেয়র জিম ওয়াটসন এখন কী ব্যবস্থা নেবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাঁরা আরও পুলিশ সদস্য মোতায়েন করবেন। এ ছাড়া যারা বিক্ষোভকারীদের সহায়তা করবে তাদেরও গ্রেপ্তার করার হুমকি দিয়েছে অটোয়ার পুলিশ প্রশাসন।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে