
রিপাবলিকান পার্টির সদস্য হলেও একসময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোরতর বিরোধী ছিলেন জেডি ভ্যান্স। আর সেই ভ্যান্সকেই ডোনাল্ড ট্রাম্প তাঁর রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিলেন। নির্বাচন শেষে সেই ভ্যান্সই এখন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাইয়ে ট্রাম্প জেডি ভ্যান্সকে তাঁর রানিংমেট মনোনীত করেন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ‘দীর্ঘ চিন্তাভাবনার পর এবং অন্য অনেকের অসাধারণ প্রতিভা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পদ গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স।’
ট্রাম্প জেডি ভ্যান্সকে তাঁর রানিংমেট মনোনীত করলেও এর আগে একটা সময় ভ্যান্স তাঁর কট্টর বিরোধী ছিলেন। ২০১৬ সালে জেডি ভ্যান্স টুইটারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনোই ট্রাম্পের লোক নই। আমি তাঁকে কখনোই পছন্দ করিনি।’ তিনি আরও বলেছিলেন, ‘হায় ঈশ্বর, তিনি বোকা একটা মানুষ। আমি তাঁকে নিন্দনীয় মনে করি।’
সে বছর জেডি ভ্যান্স তাঁর বিখ্যাত স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ প্রকাশ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সে বছরই তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি ট্রাম্পকে একজন নিষ্ঠুর গাধা বলে মনে করি...বা তিনি আমেরিকার হিটলার—এমন ভাবনা বারবার আমার মধ্যে ফিরে আসে।’ কিন্তু কয়েক বছরের মধ্যেই পাশার দান পাল্টে যায়। একসময়ের কট্টর সমালোচক থেকে ট্রাম্পের কট্টর সমর্থক বনে যান ভ্যান্স।
জেডি তথা জেমস ডেভিড ভ্যান্স বর্তমানে ওহাইও থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর। তিনি সাবেক রিপাবলিকান সিনেটর রব পোর্টম্যানের স্থলাভিষিক্ত হন ২০২২ সালের নির্বাচনে। এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে রানিংমেটের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন এই নেতা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৬ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
১০ ঘণ্টা আগে