দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেরুর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত শনিবার বিকেলে লিমার উত্তরে আনকাস অঞ্চলে একটি বাস উল্টে ৩৩০ ফুট নিচের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি তায়াবাম্বা হাইওয়ে ধরে লা লিবারতাদের উত্তরাঞ্চল থেকে লিমার দিকে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা রোববার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছে বলে প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। আহতদের সিহুয়াস প্রদেশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেও পেরুর উত্তরাঞ্চলীয় শহর তায়াবাম্বাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের প্রাণহানি ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হ
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
৩ ঘণ্টা আগে