
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ১৭৮৯–ক্যাপিটালের সমর্থনপুষ্ট বিরল মৃত্তিকা চুম্বক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভলকান এলিমেন্টস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে ৬২০ মিলিয়ন ডলারের চুক্তি নিশ্চিত করেছে। এই খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
কোম্পানির বিবৃতি অনুসারে, এই চুক্তিটি মার্কিন সরকার ও রি-এলিমেন্ট টেকনোলজিসের সঙ্গে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের অংশীদারত্বের একটি অংশ। এই অংশীদারত্বের লক্ষ্য হলো চুম্বকের দেশীয় সরবরাহ বাড়ানো ও মজবুত করা।
ট্রাম্প জুনিয়র ২০২৪ সালে ১৭৮৯-ক্যাপিটালের অংশীদার হিসেবে যোগ দেন। ব্লুমবার্গের খবর অনুযায়ী, সংস্থাটি প্রায় তিন মাস আগে ভলকান এলিমেন্টসে বিনিয়োগ করে। এর আগে, আগস্ট মাসে কোম্পানিটি আলটিমিটার ক্যাপিটালের নেতৃত্বে ৬৫ মিলিয়ন ডলারের সিরিজ এ অর্থায়ন ঘোষণা করেছিল।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই সরকারি চুক্তিটি পেন্টাগনের স্ট্র্যাটেজিক ক্যাপিটাল অফিসের করা সর্ববৃহৎ চুক্তি। শুধু এই বছরেই ১৭৮৯-ক্যাপিটালের অন্তত চারটি কোম্পানি সরকারি চুক্তি পেয়েছে। সংস্থাটি স্পেসএক্স ও অ্যান্ডুরিলের মতো প্রতিষ্ঠানেরও এক সমর্থক, যারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে প্রযুক্তি বিক্রি করে চলেছে।
তবে, ভলকান এলিমেন্টস ফিন্যান্সিয়াল টাইমসের কাছে অস্বীকার করেছে, ট্রাম্প জুনিয়রের এই চুক্তি আলোচনার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা ছিল না। ট্রাম্প জুনিয়রের এক মুখপাত্রও একই কথা বলেছেন। তার বক্তব্য, ‘১৭৮৯-এর পোর্টফোলিও কোম্পানিগুলোর পক্ষে সরকারের সঙ্গে আলোচনায় তাঁর (ট্রাম্প জুনিয়রের) কোনো সংশ্লিষ্টতা ছিল না।’

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
১১ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
২৭ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
৪১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তার ‘পূর্বাবস্থায়’ ফিরে গেছে। অর্থাৎ এই কৌশলগত জলপথটিতে এখন থেকে পুনরায় ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে