
ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বড় প্রত্যাবাসন অভিযান’ চালাবেন। ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন তিনি। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বন্ধ করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তিনি যে উঠেপড়ে লেগেছেন তা আবারও জানিয়ে দিলেন। এ ছাড়াও ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাজাপ্রাপ্তদের ক্ষমার বিষয়ে শপথের দিনেই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ট্রাম্প।
গত শুক্রবার সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভের পর তাঁর প্রথম সম্প্রচারিত সাক্ষাৎকার।
রেকর্ডেড এই সাক্ষাৎকারে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর অভিবাসন, জ্বালানি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ‘অনেক’ নির্বাহী আদেশ জারি করবেন তিনি।
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্প বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের চেষ্টা করবেন তিনি। মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই দেশটির নাগরিকত্ব পাবে। ট্রাম্প বলেন, ‘আমাদের এটা বন্ধ করতে হবে।’
তিনি অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিতও দেন। তবে তিনি ড্রিমারস (ওবামা আমলের ডিএসিএ কর্মসূচিতে অভিবাসী সুরক্ষা) সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি ডেমোক্র্যাটদের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে কাজ করব।’
নির্বাচনী প্রচারকালে ট্রাম্প অনেকবারই ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন। তাঁদের ‘দেশপ্রেমিক’ অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তাঁরা রাজনৈতিক বন্দী।’
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেওয়া এ সাক্ষাৎকারে ক্যাপিটল হিলের ঘটনায় জড়িত কয়েক শতাধিক মানুষের জন্য ক্ষমার বিষয়ে তিনি কী ভাবছেন—ট্রাম্পের কাছে সেটি জানতে চাওয়া হয়।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অভিযুক্তদের ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এই লোকগুলো নরকে বাস করছে। আমরা আলাদাভাবে মামলাগুলো দেখব। তবে আমি খুব দ্রুত কাজ করব।’
জো বাইডেনের বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় তদন্ত চালানোর ইঙ্গিত না দিলেও ট্রাম্প তাঁর কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে যারা ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনার তদন্ত করেছিলেন, তাঁদের জেলে ভরার ইঙ্গিত দিয়েছেন।
এনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমি অতীতে ফিরে যেতে চাই না। আমি আমাদের দেশকে সফল করতে চাই। তবে যারা ক্যাপিটল দাঙ্গার তদন্ত করেছেন তাঁদের জেলে যাওয়া উচিত।’
সাক্ষাৎকারে ন্যাটোর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, যদি তারা (সদস্য দেশগুলো) তাদের চাঁদা পরিশোধ করে এবং আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করে, তবে অবশ্যই তিনি তাদের সঙ্গে থাকবেন। পাশাপাশি ইউক্রেনে সহায়তা পাঠানো কমিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
দেশের কিছু বিষয় যেগুলো নির্বাচনী প্রচারণার সময় বেশ আলোচনায় ছিল, যেমন—গর্ভপাতের বিষয়ে ট্রাম্প কী ভাবছেন সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়। গর্ভপাতের বড়ি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সামাজিক নিরাপত্তা সুবিধা কমানো বা যোগ্যতার বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এ ছাড়া আমদানি শুল্ক আরোপে ভোক্তামূল্য বাড়তে পারে কিনা সে বিষয়ে ‘কোনো নিশ্চয়তা দিতে পারবেন না’ বলে সরাসরি জানিয়ে দেন ট্রাম্প।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে