ইউক্রেনে আক্রমণ চালানোয় রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। এর মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্যতম। এবার রাশিয়া যেন আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা আরও কম ব্যবহার করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যাতে বলা হয়েছে, যেসব আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার বাইরে অবস্থিত কিন্তু রাশিয়ার সশস্ত্র বাহিনী ও সমর শিল্পের লেনদেনের সঙ্গে যুক্ত সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিষয়টি জানিয়েছেন।
ব্লিংকেন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়া যাতে তার যুদ্ধকে এগিয়ে নিতে না পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থায় দেশটির অংশগ্রহণ সীমাবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও অংশীদারদের। এই প্রচেষ্টার অংশ হিসেবে, প্রেসিডেন্ট জো বাইডেন যেসব আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার বাইরে অবস্থিত কিন্তু রাশিয়ার সশস্ত্র বাহিনী ও সমর শিল্পের লেনদেনের সঙ্গে যুক্ত সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা প্রসারিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
ব্লিংকেন তাঁর বিজ্ঞপ্তিতে বলেন, ‘নতুন এই নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রকে রাশিয়ার খনি থেকে উৎপাদিত, কৃষিজ ভূমি থেকে উৎপাদিত কিছু পণ্যের যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার অধিকারও দেয়। এমনকি সেই পণ্যগুলো যদি তৃতীয় কোনো দেশে রূপান্তরও করা হয় তারপরও।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পদক্ষেপ বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় যাতে তারা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে এমন কার্যকলাপগুলোকে সহজতর না করে।’
এর আগে, মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেন। মূলত অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশগুলো হলো—নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের এবং ৩ জন এল সালভাদরের। এই ১৪ জনের ওপর যুক্তরাষ্ট্রের আইনের ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ দেশে ফেরার পথে বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়া সফর করবে। চীনের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ মিনিট আগে
সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন রেয়ার আর্থ মিনারেলস বা বিরল মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম আকরিকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের ৭০ তম নিয়মিত অধিবেশনে এই আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতি নিয়ে বড় দুটি ধাক্কার মুখে পড়েছে। একদিকে ফেডারেল এক বিচারক বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রস্তাবিত ভিসার সময়সীমা আটকে দিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কয়েক ডজন অঙ্গরাজ্য অভিবাসীদের বৈধভাবে সরকারি সুবিধা নেওয়ার কারণে...
১ ঘণ্টা আগে
মেইল বা ডাকযোগে দেওয়া ব্যালট নিয়ে নতুন নিয়ম কার্যকর করার অনুমতি চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় গতকাল সোমবার কনজারভেটিভ বা রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম...
১ ঘণ্টা আগে