
জেমস ক্যামেরনের পরিচালনায় টাইটানিক সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা সেই সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ এখনো কমেনি। সিনেমাটি দেখে অনেকেই আফসোস করেন নায়ক জ্যাকের মৃত্যু নিয়ে। বিশেষ করে সেই দরজাটি নিয়েও মানুষ আলোচনায় মেতে ওঠে, যেটি শুধু নায়িকা রোজ ভেসে থাকার মতো উপযুক্ত ছিল। নায়ক জ্যাক তাই রোজকে ভাসমান দরজাটির ওপরে তুলে নিজে কিনার ধরে রেখেছিলেন। কিন্তু বরফশীতল পানিতে শেষ পর্যন্ত মৃত্যু হয় জ্যাকের এবং তিনি পানির নিচে তলিয়ে যান।
সিনেমাটি মুক্তি পাওয়ার পর এমন অবস্থা হয়, রোজকে ‘স্বার্থপর’ আর জ্যাককে ‘মূর্খ’ অভিহিত করে কয়েক ডজন চিঠি পেয়েছিলেন পরিচালক জেমস ক্যামেরন।
আজ বুধবার বিবিসি জানিয়েছে, সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা সেই দরজাটি এবার নিলামে তুলেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী সংস্থা হেরিটেজ অকশন। ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলার খরচ করে পরে এটিকে কিনে নিয়েছেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় দরজাটির মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।
১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল টাইটানিক সিনেমা। আটলান্টিক সাগরে দুর্ঘটনায় তলিয়ে যাওয়া সেই টাইটানিকে দেড় হাজারের বেশি যাত্রী ও ক্রুয়ের মৃত্যু ঘটেছিল। সিনেমায় কাল্পনিক চরিত্র রোজের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। আর ট্র্যাজেডির শিকার নায়ক জ্যাকের ভূমিকায় ছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
১৮ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে
পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ চলছে এবং এতে ইসরায়েল সরকারের নীরব সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে