
ইরানের তেল পরিবহনকারী একটি হুথি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভারতীয় নাগরিকসহ ১৮টি কোম্পানি এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস (ওএফএসি) কোম্পানিগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওএফএসি বলছে, অবৈধ তেল পরিবহনকারী জাহাজের ক্যাপ্টেনরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স-সমর্থিত হুথির অর্থবিষয়ক কর্মকর্তা সাইদ আল-জামাল এবং তাঁর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখতেন।
গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওএফএসি।
নিষেধাজ্ঞা দেওয়া ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ নিবন্ধিত চাংতাই শিপিং অ্যান্ড মোশনভিগেশন লিমিটেড এবং আরব আমিরাতভিত্তিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্ট। আর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই ভারতীয় নাবিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতীয় নাগরিক রাহুল রতনলাল ওয়ারিকু ইন্দো গাল্ফ শিপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেফ সিজ শিপ এবং অরুম শিপের ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন, যেগুলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী লজিস্টিকস ও আল-জামাল নেটওয়ার্কে ইরানি তেলের চালানে জড়িত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হংকং ও ভারতের দ্বৈত নাগরিক দীপঙ্কর মোহন কেওট ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের প্রযুক্তিগত ব্যবস্থাপক। কেওট কোম্পানির তত্ত্বাবধানে থাকা জাহাজগুলোর বাজেট ও ব্যয়সহ জাহাজের কার্যকলাপ নিরীক্ষণ করেন।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
৩৯ মিনিট আগে
ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
৩ ঘণ্টা আগে