
মেক্সিকোর জঙ্গলের নিচে চাপা পড়ে থাকা বিশাল একটি মায়া শহর আবিষ্কৃত হয়েছে। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, একটি প্রত্নতাত্ত্বিক দল মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যাম্পেচে রাজ্যে পিরামিড, খেলাধুলার মাঠ, বিভিন্ন স্থানের মধ্যে আন্তঃ সংযোগকারী কিছু পথ এবং উন্মুক্ত একাধিক চত্বর খুঁজে পেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এক ধরনের লেজার জরিপের সাহায্যে ওই শহরটির অস্তিত্ব খুঁজে পায় দলটি। পরে তাঁরা কাছাকাছি একটি লেকের নামানুসারে এই শহরের নামকরণ করেছেন ভ্যালেরিয়ানা। তাঁদের বিশ্বাস, ঘনত্বের দিক থেকে নতুন শহরটি এখন পর্যন্ত আবিষ্কৃত দক্ষিণ আমেরিকার বৃহত্তম মায়া সাইট ক্যালাকমুলের পরই দ্বিতীয় বৃহত্তম।
বিবিসি জানিয়েছে, লুক অল্ড-থমাস নামে একজন প্রত্নতাত্ত্বিক ইন্টারনেটে ডেটা ব্রাউজ করার সময় অপ্রত্যাশিতভাবে শহরটির সন্ধান পান। লিডার প্রযুক্তির মাধ্যমে নিচে থাকা বস্তুর ম্যাপ তৈরি করে তিনি ওই বিশাল প্রাচীন শহরের ছবি দেখতে পান।
৭৫০ থেকে ৮৫০ খ্রিষ্টাব্দের মধ্যে শহরটিতে ৩০ থেকে ৫০ হাজার মানুষের বসবাস করত বলে ধারণা করা হচ্ছে। এই হিসেবে ওই অঞ্চলটিতে বর্তমানে বসবাসকারী মানুষের চেয়েও প্রাচীন শহরটির মানুষের সংখ্যা ছিল বেশি।
এই গবেষণার সহ-লেখক অধ্যাপক মার্সেলো ক্যানুতো মনে করেন, শহরটি সমৃদ্ধ এবং জটিল সংস্কৃতির আবাসস্থল ছিল। তবে শহরটির পতন এবং কেন এটি পরিত্যক্ত হয়েছিল, সে সম্পর্কে নিশ্চিত নন প্রত্নতাত্ত্বিকেরা। তবে এই পতনের নেপথ্যে জলবায়ু পরিবর্তন একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
নতুন আবিষ্কৃত শহর ভ্যালেরিয়ানাকে দেখে মনে হচ্ছে, এটি কোনো রাজধানী কিংবা গুরুত্বপূর্ণ শহর ছিল। শহরটির আয়তন ছিল প্রায় ১৬.৬ বর্গ কিলোমিটার এবং এর দুটি প্রধান কেন্দ্র ছিল। কেন্দ্রের ২ কিলোমিটারের মধ্যে বড় বড় ভবনও ছিল। ভবনগুলোতে ঘন বসতি ছিল এবং এগুলো সড়কের মাধ্যমে সংযুক্ত ছিল।
শহরটিতে দুটি উন্মুক্ত চত্বরও ছিল। ধারণা করা হচ্ছে, সেখানে মায়া সভ্যতার লোকজন উপাসনা করত। এ ছাড়াও এই শহরে একটি আদালত ব্যবস্থাও ছিল। প্রমাণ পাওয়া গেছে জলাধার থাকারও।
অল্ড-থমাস এবং অধ্যাপক মার্সেলো ক্যানুতো জঙ্গলে তিনটি আলাদা সাইট জরিপ করে বিভিন্ন আকারের ৬ হাজার ৭৬৪টি ভবন আবিষ্কার করেছেন।
এই আবিষ্কারে বিষয়ে লন্ডনের ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক এলিজাবেথ গ্রাহাম বলেন, ‘মায়ারা জটিল শহর বা নগরে বসবাস করত; বিচ্ছিন্ন গ্রামে নয় এটি তার প্রমাণ।’
প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন, ৮০০ খ্রিষ্টাব্দের পর যখন মায়া সভ্যতা ধসে পড়তে শুরু করে তখন আংশিকভাবে অত্যধিক জনসংখ্যার কারণে এবং জলবায়ু সমস্যা মোকাবিলায় অক্ষমতার কারণে শহরটির পতন ঘটেছিল।
অল্ড-থমাস মনে করেন, শহরটি খরাকবলিত হলে এর পুরো ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং মানুষ দূর দুরান্তে পাড়ি জমিয়েছিল।
এ ছাড়া যুদ্ধ ও ষোড়শ শতকে স্প্যানিশ আক্রমণকারীরা ওই অঞ্চলগুলো দখলে নিলে মায়া শহরগুলোর পতন অনিবার্য হয়ে উঠেছিল।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১২ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে