
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুরস্কার জয়ের তীব্র আকাঙ্ক্ষা একাধিকবার অসংকোচে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার আগে শেষ মুহূর্তে তিনি তাঁর পূর্বসূরি বারাক ওবামার শান্তিতে নোবেল অর্জনকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তিনি ওবামার বিরুদ্ধে ‘কিছু না করার’ অভিযোগ এনেছেন এবং তাঁকে ‘দেশকে ধ্বংস করার’ জন্য দায়ী করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কৃতিত্ব তুলে ধরেন। তিনি গাজায় শান্তি নিশ্চিত করা এবং ‘আটটি যুদ্ধ’ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ অর্জনের দাবি করেন। তবে জোর দিয়ে বলেন, তিনি কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন, বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এই সম্মান লাভ করেন। ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প মন্তব্য করেন, ‘তিনি (ওবামা) এটা পেয়েছিলেন কিছু না করেই। ওবামা একটি পুরস্কার পেলেন—তিনি এমনকি জানতেনও না—তিনি নির্বাচিত হলেন। তারা ওবামাকে এটা দিয়েছিল “একেবারে কিছুই না করার জন্য”, তিনি শুধু আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া (কিছু করেননি)।’
বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান প্রথম মেয়াদের আট মাস পরই। সেই সময় এই সিদ্ধান্ত বহু মানুষকে হতবাক করেছিল। উদারপন্থী হিসেবে পরিচিত নিউইয়র্ক টাইমস পত্রিকাও সেই সময় নোবেল কমিটির সমালোচনা করে মন্তব্য করেছিল, এই স্বীকৃতি ‘অত্যন্ত অপরিপক্ব’। ‘নোবেলের জন্য’ আরও উচ্চ মানদণ্ড থাকা উচিত।
ট্রাম্প তাঁর মন্তব্যের সময় সদ্য স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তিকে নিজের অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের কাছে যুদ্ধের সমাপ্তি টানার ক্ষেত্রে নিজের অবদানের কথা আরও একবার জোর দিয়ে বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা এর আগে কখনো ঘটেনি, কিন্তু তাদের (নোবেল কমিটির) যা করার তা তারা করবে। তারা যা করবে তা ঠিক আছে। আমি এটা জানি, আমি এর (নোবেল) জন্য এটা করিনি। আমি এটা করেছি। কারণ, আমি বহু মানুষের জীবন বাঁচিয়েছি।’
নরওয়ের অসলোতে গ্রিনিচ মান সময় সকাল ৯টায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। জানুয়ারি মাসে ওভাল অফিসে প্রত্যাবর্তনের পর থেকে নোবেল কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য ট্রাম্পের প্রচার সুস্পষ্ট ও প্রকাশ্য। যেখানে নোবেল কমিটি প্রার্থীদের পর্যালোচনার জন্য অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের মতামতের ওপর নির্ভর করে।
ট্রাম্প প্রায়ই তাঁর ব্যক্তিগত প্রভাবকে অতিরঞ্জিত করে বিভিন্ন ঘটনা ও সাফল্যের কৃতিত্ব দাবি করে আসছেন। উদাহরণস্বরূপ গত মাসে জাতিসংঘে দেওয়া ভাষণে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ইঙ্গিত দিয়ে দাবি করেন, তিনি ‘সাতটি অনন্ত যুদ্ধের অবসান ঘটিয়েছেন’।
উল্লেখ্য, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কিছু দীর্ঘস্থায়ী প্রতিপক্ষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে অবদান রেখেছেন, তবে তিনি যেসব সংঘাত শেষ করার বড়াই করছেন, সেসব বিষয়ে তাঁর ভূমিকার সত্যতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিতর্ক রয়েছে।

ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সময় শেষ হয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান!’
২ ঘণ্টা আগে
স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পারমাণবিক বিকিরণের (রেডিওলজিক্যাল সেফটি) কোনো ঝুঁকি তৈরি হয়নি। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, জেনারেটরের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত ইউনিট বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিকভাবে সচল রয়েছে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার সন্ধ্যায় দেশটির তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এই চাঁদ দেখা যায়। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
৪ ঘণ্টা আগে