
হাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, ১৯ বছর বয়সী শার্লট পল ও ১৮ বছর বয়সী মারিয়া লেপেরে গত ১৮ মার্চ হাওয়াইয়ের হনলুলুতে পৌঁছান। তাদের পাঁচ সপ্তাহের সফরের পুরো সময়ের জন্য আবাসনের ব্যবস্থা না থাকায় কর্মকর্তারা তাদের আটক করেন।
জার্মান সংবাদপত্র অস্টি-জেইটাংকে তারা জানান, তাদের জেল পোশাক পরিয়ে একটি সেলে রাখা হয়েছিল এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। অথচ তাদের দুজনের কাছেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন ছিল।
শার্লট পল বলেন, ‘আমরা হাওয়াইয়ের বিভিন্ন দ্বীপে পাঁচ সপ্তাহ ঘুরে বেড়াতে চেয়েছিলাম। তারপর ক্যালিফোর্নিয়া হয়ে কোস্টারিকায় যাওয়ার পরিকল্পনা ছিল। তারা সন্দেহ করল, কারণ আমরা পুরো সময়ের জন্য আগেই হোটেল বুক করিনি।’
ঘটনার পর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন থাকার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত কর্মকর্তারাই নিয়ে থাকেন।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের তথ্যমতে, পর্যটকদের এমন কঠোর আচরণের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। গত মাসে দেশটিতে পর্যটনের হার আগের বছরের তুলনায় ১২ শতাংশ কমেছে। পশ্চিম ইউরোপ থেকে আগত পর্যটকের সংখ্যা ১৭ শতাংশ কমে গেছে এবং জার্মানি থেকে আগত পর্যটক কমেছে ২৯ শতাংশ।
এই ঘটনার আগে রেবেকা বার্ক নামে ২৮ বছর বয়সী আরও এক ব্রিটিশ নারী যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ আটক ছিলেন। কানাডা থেকে ওয়াশিংটন রাজ্যে প্রবেশের সময় তিনি ভুল ভিসা ব্যবহার করেছিলেন। গৃহকাজের বিনিময়ে একটি পরিবারের সঙ্গে তাঁর থাকার কথা ছিল। কিন্তু তাঁর সঙ্গে পর্যটক ভিসা থাকায় তাঁকে জানানো হয়—এ ধরনের কাজের জন্য তাঁকে কর্মসংস্থানভিত্তিক ভিসা নিতে হতো।

যুক্তরাষ্ট্রের মন্টানার বাসিন্দা ৩৫ বছর বয়সী স্টু। বছর দেড়েক আগে কালশি নামে একটি অ্যাপ ডাউনলোড করেন তিনি। এরপর থেকে খেলাধুলা নিয়ে ছোটখাটো বাজি ধরা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
২৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে...
৩৩ মিনিট আগে
দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনা শুরু করার লক্ষ্যে প্রচেষ্টা শুরু করার উদ্যোগ নিয়েছিল ম্যধপ্রাচ্যের দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই প্রচেষ্টা নাকচ করে দিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার এক বিস্ফোরক বিবৃতিতে মূলধারার সংবাদমাধ্যমগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেসব সম্প্রচারমাধ্যম ‘ভুয়া খবর’ বা সংবাদ বিকৃতির সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের শুধরে নেওয়ার এটাই শেষ সুযোগ।
২ ঘণ্টা আগে