
মেক্সিকোর একটি শক্তিশালী মাদক কার্টেলের নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ‘এল মেনচো’ নামেই পরিচিত। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। এই ঘটনার জের ধরে মেক্সিকোতে সৃষ্ট সহিংসতার প্রেক্ষাপটে চারটি শীর্ষ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে রোববার মেক্সিকোর শীর্ষ পেশাদার লিগ লিগা এমএক্স-এর ক্লাউসুরা টুর্নামেন্টের সপ্তম রাউন্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়।
স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে পুরুষদের শীর্ষ লিগে কেরেতারো বনাম জুয়ারেজ এবং নারীদের লিগে চিভাস বনাম আমেরিকা ম্যাচ রয়েছে। এ ছাড়া দ্বিতীয় বিভাগের আরও দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।
ম্যাক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে মেক্সিকো ও আইসল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারা থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহর। এই শহরেই সেনা অভিযানে গুরুতর আহত হন মেনচো। পরে রাজধানী মেক্সিকো সিটি-তে নেওয়ার পথে তিনি মারা যান।
মেনচোর মৃত্যুর পর তাঁর কার্টেল সদস্যরা মেক্সিকোর অন্তত ডজনখানেক অঙ্গরাজ্যে গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। ফলে বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।
গুয়াদালাহারা শহরে আগামী জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচও রয়েছে। সহ-আয়োজক দেশ মেক্সিকো ছাড়াও স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচও ওই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।
এল মেনচোর নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী কার্টেল হিসেবে বিবেচনা করা হয়। আনুমানিক ১৯ হাজার সদস্য নিয়ে তারা দেশের ৩২টি অঙ্গরাজ্যের ২১ টিতে কার্যক্রম পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কার্টেলকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করছিল।

গাজায় নতুন পুলিশ বাহিনী গঠনে সংঘবদ্ধ অপরাধ ও মাদক চক্রের সদস্যদের নিয়োগ দিতে চায় হোয়াইট হাউস—এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। একাধিক পশ্চিমা কর্মকর্তার বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি নতুন নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি যেন এক ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন—এবারের তুষারঝড় কোনো শীতকালীন সাধারণ দুর্যোগ নয়; এটি হতে পারে এই শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ ‘ব্লকবাস্টার ব্লিজার্ড’।
৩৪ মিনিট আগে
গুতেরেস বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে গণমানুষের দুর্ভোগকে অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে, মানুষকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনকে একটি নিছক অসুবিধা বা বাধা হিসেবে দেখা হচ্ছে।’ তাঁর মতে, মানবাধিকারের এই পশ্চাদপসরণ পরিকল্পিত এবং কৌশলগত।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে জেনেভার বৈঠককে ঘিরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেছেন, ‘ট্রাম্প কি এখনো আমাদের পাশে আছেন? আমি চিন্তিত।’
২ ঘণ্টা আগে