
ব্রিটেন সফরের আনুষ্ঠানিক সূচনায় প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের প্রাঙ্গণে আয়োজিত রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট কেটের সঙ্গে করমর্দনের পর বলেন, ‘আপনি সুন্দর, অনেক সুন্দর।’
মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, ট্রাম্প দম্পতি তাঁদের মেরিন ওয়ান বাহন থেকে নেমে শুরুতে রাজদম্পতি উইলিয়াম ও কেটের সঙ্গে প্রথম দেখা করেন। এরপর প্রিন্স উইলিয়াম অতিথিদের এগিয়ে নিয়ে যান এবং কেট ও মেলানিয়ার পিঠে হাত রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ব্রিটেনে গেছেন রাজা চার্লসের আমন্ত্রণে। এটি প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ট্রাম্প এর আগেও ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের চেহারা নিয়ে মন্তব্য করেছিলেন। গত ডিসেম্বরে প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘তিনি (উইলিয়াম) সত্যিই খুব সুদর্শন। সরাসরি দেখা হলে মানুষ আরও ভালো দেখাতে পারে। উইলিয়ামকে সেদিন সত্যিই দারুণ লাগছিল। আমি তাঁকে সেটিই বলেছি।’
ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল থেকে এই খবর প্রকাশ করেছেন জ্যানিন হেনি। তিনি পিপল ডিজিটাল-এর রয়্যালস স্টাফ রাইটার। আধুনিক রাজপরিবার এবং বিশ্বের সবচেয়ে খ্যাতিমান পরিবারগুলো নিয়ে লেখালেখিই তাঁর মূল কাজ। রানি এলিজাবেথের মতো তিনিও ঘোড়া এবং টায়রা পছন্দ করেন।

মাত্র কয়েক দিন আগেও তাদের হইহুল্লোড়, চিৎকার, চেঁচামেচি আর উচ্ছলতায় প্রাণ পেত যে পরিবেশ, সে পরিবেশ পাথরের মতো ভারী হয়ে উঠল তাদেরই নীরবতায়। নিষ্পাপ, মায়াবী মুখগুলোকে শেষ বিদায় দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠেছেন হাজারো মানুষ। গতকাল মঙ্গলবার ইরানের হরমোজগান প্রদেশের মিনাম শহরে ১৬৫ স্কুল শিশুর জানাজায়...
৩ ঘণ্টা আগে
ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী অর্জন করতে চাইছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে। তবে যুদ্ধের পরপরই ট্রাম্প ঘোষণা দেন, এই অভিযান ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।
৩ ঘণ্টা আগে
ইরানজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলায় জবাব দিচ্ছে ইরান। নিজেদের ক্ষতি কমিয়ে আনতে মধ্যপ্রাচ্য থেকে লোকজন সরিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় দেশটির মাটি ব্যবহার করতে দেবে না সরকার। দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে