যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের নথি প্রকাশ সাময়িক স্থগিত করেছেন একটি মার্কিন আদালত। গতকাল বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। এর আগে ট্রাম্প এই নথি প্রকাশে স্থগিতাদেশ দেওয়ার জন্য আদালতে প্রতি অনুরোধ করেছিলেন।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারপতি নথিগুলো প্রকাশের আদেশ দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ডিসি সার্কিটের আপিল আদালত সাময়িকভাবে নথি প্রকাশ স্থগিতের আদেশ দেন। তবে আদালত জানিয়েছেন, ৩০ নভেম্বর নির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপন বহাল থাকবে।
এদিকে তিন বিচারপতির প্যানেলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এ পদক্ষেপ যেন কোনোভাবেই মামলায় প্রভাব না ফেলে।
ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনার তদন্ত করছে হাউস সিলেক্ট কমিটি। ক্যাপিটল হিলে হামলা সংশ্লিষ্ট ৭৭০ পৃষ্ঠার বেশি নথি চেয়েছে কমিটিটি। এছাড়া ট্রাম্পের শীর্ষ সহযোগীদের বিভিন্ন তথ্য চেয়েছে হাউস সিলেক্ট কমিটি। যাদের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোস, তাঁর সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং তাঁর সাবেক উপ–উপদেষ্টা প্যাট্রিক ফিলবিন।
চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য ক্যাপিটল হিলে আইপ্রণেতারা জড়ো হলে ট্রাম্পের পরাজয় ঠেকাতে সেখানে ঢুকে তাণ্ডব চালান শত শত ট্রাম্প সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশসহ অন্তত ৫ জন।
এরইমধ্যে বাইডেন ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশের অনুমোদন দিয়েছেন। এটি হোয়াইট হাউসের জাতীয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে