
ইউক্রেনে মস্কোর দাবি করা ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পরপরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে এবার সেই যুক্তরাষ্ট্রেই সফর করতে যাচ্ছেন লাভরভ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে সম্মেলন শুরুর দিনে তাঁকে এবং তাঁর সফরসঙ্গীদের ভিসা দিয়েছে ওয়াশিংটন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে—রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ একদল প্রতিনিধি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে ভিসা পেয়েছেন।
রাশিয়া এর আগে, জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য রুশ প্রতিনিধিদলকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আসছিল। এমন একসময়ে যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রতিনিধিদলকে ভিসা ছাড়ের ঘোষণা দিল যখন স্থানীয় সময় আজ মঙ্গলবার নিউইয়র্কে এই অধিবেশন শুরু হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক বিবৃতিতে বলেছে, ‘আজ (মঙ্গলবার) লাভরভ এবং তাঁর সফরসঙ্গীদের ভিসা দেওয়া হয়েছে।’ এই বিষয়টি নিয়ে শুরু থেকে ক্ষুব্ধ ছিল মস্কো। তাঁর অভিযোগ করে আসছিল যে—যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়া দেরি করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে রুশ প্রতিনিধিদলকে সাধারণ পরিষদের সম্মেলন থেকে দূরে রাখতে চায়।
এদিকে, ভিসা দেরি করিয়ে দেওয়ার বিষয়টির সমালোচনা করে ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পূর্ণ প্রতিনিধিদলকে ভিসা না দেওয়ার মাধ্যমে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে যে ‘বাধ্যবাধকতা’ তা ভঙ্গ করছে এবং দেশটি এই ব্যাপারে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কাছে এই বিষয়ে জানতে চাইবে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে