
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। হামলাকারী বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধসংক্রান্ত ঘটনার তদন্তে গিয়েছিলেন। এ সময় তাঁদের ওপর গুলি চালানো হয়। আহত দুই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল।
বুধবার স্থানীয় এক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস। তিনি বলেন, ‘শুটার মারা গেছে।’ তবে কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। কমিশনার আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, পেনসিলভানিয়া স্টেট পুলিশের সব ধরনের সুযোগ-সুবিধা, ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এ ঘটনার তদন্তে।’
তিনি আরও বলেন, ইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহযোগিতায় একটি ‘মেজর কেস টিম’ গঠন করা হবে। এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
ঘটনার পর পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। নর্থ কোডোরাস টাউনশিপে গিয়ে তিনি নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘এটি ইয়র্ক কাউন্টি ও পেনসিলভানিয়ার জন্য একেবারেই মর্মান্তিক ও ধ্বংসাত্মক দিন।’
ইয়র্ক কাউন্টির এই হামলার আগে গত ২২ ফেব্রুয়ারি একই এলাকায় আরেকটি বড় ধরনের সহিংস ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। সে সময় স্থানীয় একটি হাসপাতালে বন্দুকধারী কয়েকজনকে জিম্মি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশের গুলিতে ওই কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে বন্দুকধারীও নিহত হন।
পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল ডেভ সানডে বুধবার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এ ধরনের ঘটনা ‘অকল্পনীয়।’ ঘটনার সময় একটি স্থানীয় স্কুল জেলা শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে রাখার জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ জারি করে। পরে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশ তুলে নেওয়া হয়। কাউন্টি কর্তৃপক্ষ জানায়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পরামর্শ দিয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে রাখতে, কারণ আশপাশের বেশ কয়েকটি সড়ক তখন বন্ধ ছিল।’
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, পুলিশের বিরুদ্ধে সহিংসতা ‘আমাদের সমাজের জন্য এক অভিশাপ’। গভর্নর শাপিরো জানান, বন্ডি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং ফেডারেল সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

রাশিয়ার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় শহরের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে থাকা এক নারী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। তিনি এখন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কা করছেন। তাঁর মামলার নথি পরিচালনা নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে বলে মঙ্গলবার...
২ ঘণ্টা আগে
বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর একটি বাংলাদেশ-ভারত সীমান্ত। সেখানকারই এক জলাভূমিময়, আর্দ্র প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্তরক্ষীরা (বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) মেগাফোনে ভারতের সীমান্তরক্ষীদের উদ্দেশে বলছেন, ‘মানুষকে সীমান্ত পেরিয়ে ঠেলে পাঠাবেন না।’
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার জনে। ভয়াবহ এই দুর্যোগের এক সপ্তাহ পর গতকাল বুধবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ তথ্য জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। একই সঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ...
৩ ঘণ্টা আগে