
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা তথা ক্যাপিটল হিল সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা সেখানে ভাঙচুর চালানোর তিন বছরের বেশি সময় পর সেখানে গেলেন তিনি। নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেই সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী নভেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী ঐক্যের ক্যাপিটল হিলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন, তিনি দলের মধ্যকার যেকোনো দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তিনি ২০০ ব্যবসায়ী নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন।
ট্রাম্পের ক্যাপিটল হিল সফরের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পই বিদ্রোহের উসকানিদাতা ছিলেন...ক্রাইম সিনে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এটিই প্রমাণ করলেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অবস্থিত রিপাবলিকান পার্টির দলীয় কার্যালয়ে যান। এ সময় একদল লোক ট্রাম্পের আগমনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। নিউইয়র্কের আদালতে ব্যবসায়িক তথ্য জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক দিন পর তিনি ক্যাপিটল হিল সফরে গেলেন।
পরে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর দলের মধ্যে দারুণ ঐক্য বিরাজ করছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, দলের কোনো নেতার সঙ্গে মতবিরোধ থাকলেও তিনি সব পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সবার সঙ্গে আছি এবং আপনাদের সবার সঙ্গে থাকব।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের মনে এখন একটি মাত্র বিষয় আছে, সেটি হলো—আমাদের দেশকে আবারও মহান করে তুলতে হবে।’ এ সময় ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একদল সমর্থক বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ জবাবে ট্রাম্প বলেন, ধন্যবাদ।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাউস অব রিপ্রেজেনটেটিভসের বর্তমান স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন বলেন, সাবেক প্রেসিডেন্ট আজ সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনাসহ হাজির হয়েছিলেন আমাদের মাঝে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে