কলাম্বিয়ার একসময়ের মাদক সম্রাট, ক্যালি ড্রাগস কার্টেলের প্রধান গিলবার্টো রদ্রিগেজ মারা গেছেন। ৮৩ বছর বয়স্ক এই সাবেক দাবাড়ু এবং মাদক সম্রাট পাবলো এসকোবারের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রের এক কারাগারে মারা যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গিলবার্টো রদ্রিগেজ ওরেজুয়েলা একসময় পাবলো এসকোবারের সহযোগী হিসেবে বিশ্বের কোকেইন চোরাচালানের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করতেন। গিলবার্টো রদ্রিগেজ আইনের চোখে ধুলো দিতে বিভিন্ন সময়ে দাবাড়ুর ছদ্মবেশ ধারণ করতেন। তবে, ১৯৯৫ সালে তাঁর ছদ্মবেশ তাঁকে আর রক্ষা করতে পারেনি। সে বছরই তিনি কলাম্বিয়ায় গ্রেপ্তার হন এবং ২০০৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
পরে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেয়। সেই থেকেই তিনি যুক্তরাষ্ট্রে কারাবাসে ছিলেন। সর্বশেষ গত মঙ্গলবার তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান বলে জানিয়েছে তাঁর পরিবার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরিণত বয়সে গিলবার্তো রদ্রিগেজ এবং তাঁর ভাই মিগুয়েল ক্যালি ড্রাগ কার্টেল পরিচালনা করতেন। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) তথ্যানুসারে, বিশ শতকের ৯০ এর দশকে বিশ্বে যে পরিমাণ কোকেইন কেনাবেচা হতো তার শতকরা ৮০ ভাগই নিয়ন্ত্রণ করতেন রদ্রিগেজ এবং তাঁর ভাই মিগুয়েল।
১৯৯০ সালে পুলিশের হাতে মাদক সম্রাট বলে খ্যাত মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবারের মৃত্যুর পর, তাঁর প্রধান সহযোগী রদ্রিগেজ বিশ্বের কোকেইন কার্টেলের নিয়ন্ত্রণকর্তা হয়ে ওঠেন। এসকোবারের আমলে ক্যালি গ্যাং যেখানে কলাম্বিয়ায় ভয়াবহতার জন্য পরিচিত ছিল, এসকোবারের মৃত্যুর পর রদ্রিগেজ এবং তাঁর ভাই মিগুয়েল তুলনামূলক নরম অবস্থানে থেকে মাদক ব্যবসায় চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ‘ইকোনমিক টাইমস’।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৬ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৮ ঘণ্টা আগে