
সম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্ট ইরাস ট্যুর। বিশ্ব সংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে। ইরাস ট্যুরের টিকিট কিনতে প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন এই নারী সুইফটি (টেইলর সুইফটের ভক্তদের সুইফটি বলা হয়)।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা ৪১ বছর বয়সী জেনিফার টিঙ্কার। একটি রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত এই নারী টেইলর সুইফটের গান ভীষণ পছন্দ করেন। ইরাস ট্যুরে অংশ নেবেন না—এ কথা তিনি ভাবতেও পারেননি। অর্থ জোগাতে নিজ কর্মস্থলের ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) আত্মসাৎ করেন তিনি।
জানা যায়, চুরি করা অর্থের একটি অংশ দিয়ে তিনি ইরাস ট্যুরের টিকিট কেনেন। এই ট্যুরের টিকিটমূল্য ৬০০ ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ছিল। ইরাস ট্যুরের টিকিট কেনার পাশাপাশি বিলাসবহুল অবসর কাটানো এবং ৫টি গাড়ি কেনাসহ আরও ব্যয়বহুল পরিকল্পনা করে এ অর্থ আত্মসাৎ করেন জেনিফার।
মার্কিন অ্যাটর্নি অফিস ডিস্ট্রিক্ট অব মেরিল্যান্ড জানায়, জেনিফার ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন। নিয়োগকর্তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নিতেন তিনি।
অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানায়, জেনিফার রিয়েল এস্টেট সংস্থাটি থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। অর্থ স্থানান্তর, চেক, মানি ট্রান্সফার মোবাইল অ্যাপসহ বেশ কিছু মাধ্যম ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেন তিনি। নথিপত্রে ভুয়া নাম ব্যবহার করে লেনদেনগুলো বৈধ দেখাতেন জেনিফার।
তিন বছরে (ফেব্রুয়ারি ২০২১ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত) তিনি ৯০ বারেরও বেশি লেনদেনে এসব অর্থ সরিয়ে নেন। জালিয়াতি ঢাকতে জেনিফার তাঁর নিয়োগকর্তার আর্থিক রেকর্ডও এর মধ্যে যুক্ত করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে জেনিফারের। আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন জানা যাবে অবৈধ বিলাসিতার প্রায়শ্চিত্ত হিসেবে জেনিফারকে কি সাজা ভোগ করতে হয়।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর রাতে তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসকে (বর্তমান রাজা) ‘ভীষণ উচ্ছ্বসিত’ বা ‘লটারি জেতা মানুষের মতো’ শোনাচ্ছিল বলে দাবি করেছেন ডায়ানার ছোট ভাই চার্লস স্পেন্সার। তাঁর আসন্ন স্মৃতিকথা “Swan Song: Diana, My Sister”-এ এই দাবি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন...
১০ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের শেষ দিকে দীর্ঘ কয়েক দশকের দায়িত্ব শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদও ছাড়েন ৯৬ বছর বয়সী বাফেট।
১০ ঘণ্টা আগে
ইউরোপের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবে রাশিয়ায় সুইজারল্যান্ডের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ও ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আশানের (Auchan) সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
১১ ঘণ্টা আগে