
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং অন্যান্য বিষয়কে প্রভাবিত করতে একটি ইরানি গোষ্ঠী চ্যাটজিপিটি দিয়ে কনটেন্ট বা আধেয় তৈরি করে আসছিল। তবে ওই ইরানি গোষ্ঠীর সব অ্যাকাউন্ট মুছে দিয়েছে ওপেনএআই। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোম-২০৩৫ নামের ওই গ্রুপ মার্কিন নির্বাচনে উভয় পক্ষের প্রার্থীদের ওপর মন্তব্য, গাজায় সংঘাত এবং অলিম্পিক গেমসে ইসরায়েলের উপস্থিতির মতো বিষয়ে চ্যাটজিপিটি দিয়ে কনটেন্ট বানিয়ে আসছিল। এরপরে তারা সেসব কনটেন্ট সামাজিক মাধ্যমে এবং ওয়েবসাইটে পোস্ট-শেয়ার করত।
মাইক্রোসফটের অংশীদার ওপেনএআইয়ের তদন্তে দেখা গেছে, দীর্ঘ নিবন্ধ এবং সোশ্যাল মিডিয়ার জন্য ছোট মন্তব্য তৈরির জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা হচ্ছিল। ওপেনএআই বলেছে, গোষ্ঠীটি দর্শকদের আশাব্যঞ্জক সমর্থন পায়নি। বেশির ভাগ সোশ্যাল মিডিয়া পোস্টগুলো অল্প বা কোনো লাইক, শেয়ার, মন্তব্য পায়নি। সোশ্যাল মিডিয়ায় সেসব তেমন শেয়ারও হয়নি।
অ্যাকাউন্টগুলো ওপেনএআই থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং কোম্পানি ভবিষ্যতে নীতি লঙ্ঘনের অপচেষ্টার বিষয়েও সজাগ রয়েছে।
আগস্টের শুরুতে মাইক্রোসফটের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানি নেটওয়ার্ক স্টর্ম-২০৩৫ ছদ্মবেশে চারটি ওয়েবসাইটকে নিউজ আউটলেট হিসাবে ব্যবহার করে মার্কিন ভোটারদের প্রভাবিত করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী, এলজিবিটিকিউ অধিকার এবং ইসরায়েল-হামাস দ্বন্দ্বের মতো ইস্যুতে মেরুকরণের বার্তা নিয়ে তাঁদের এই কার্যকলাপ চলছিল।
যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এআই ফার্মটি মে মাসে বলেছিল, এটি ইন্টারনেটে ‘প্রতারণামূলক কার্যকলাপে’ ব্যবহার করতে চাওয়া পাঁচটি গোপন পরিকল্পনা ব্যাহত করেছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪৪ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে