যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। জ্বালানি তেলের মূল্যহ্রাস দেশটির মন্দার আশঙ্কায় থাকা অর্থনীতির জন্য একটি বড় ধরনের মুক্তির নিদর্শন। দেশটির জনগণ বিগত দুই বছর ধরেই ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই অনুসারে গত মাসে মূল্যস্ফীতি আরও না বাড়লেও তার আগের মাস জুনেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। তবে বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপে বলা হয়েছিল, জুলাই মাসে মূল্যস্ফীতির হার বাড়তে পারে দশমিক ২ শতাংশ।
মার্কিন অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্থ বলেছেন, ‘এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাঙ্ক্ষিত মাত্রা মূল্যস্ফীতি হ্রাস পায়নি। তবে, একে আমরা আগামী কয়েক মাসে দ্রব্যমূল্যের দাম কমানোর বিষয়ে একটি বড় ধরনের লক্ষণ হিসেবে বিবেচনা করতে পারি।’
এর আগে, চলতি আগস্টের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিনিয়োগকারীরা।
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে। অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজারবিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া।

গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
৬ ঘণ্টা আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজের ইচ্ছায় ঢাকায় ফেরেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
৬ ঘণ্টা আগে
চীনে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশে নির্মিত একটি বিজ্ঞাপন উল্টো নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেওয়ায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ হাইজিন ব্র্যান্ড ডেটল। বহুল ব্যবহৃত এই জীবাণুনাশক ব্র্যান্ডটির পাঁচ মিনিট দীর্ঘ মাল্টিপারপাস ডিসইনফেক্ট্যান্টের বিজ্ঞাপনটি মূলত একটি ‘মাইক্রো ড্রামা’ বা ছোট নাটকের...
৬ ঘণ্টা আগে
এই যুদ্ধের নেপথ্যে চালিকাশক্তি হিসেবে কাজ করছে একদল নারী বা ছদ্মনামধারী পুরুষ গোয়েন্দা, যাদের প্রতিরোধ কমান্ডাররা আদর করে ডাকছেন ‘ভিদমা’ বা ‘ডাইনি’। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের এই ‘ডাইনি বাহিনী’...
৭ ঘণ্টা আগে