
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কের একটি রেলস্টেশনে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি । স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, পেন্টাগন বিশ্বাস করে যে রুশ বাহিনী হামলায় একটি এসএস-২১ স্কারাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে কি কারণে হামলা চালানো হয়েছে তার কারণ এখনো স্পষ্ট নয়।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ব্যবহৃত স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল তোচকাকে এসএস-২১ স্কারাব নামে ডাকে ন্যাটো সেনারা।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এই হামলার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএ বলেছে যে স্টেশনে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহার করে। শুক্রবার ক্রামতোরস্কে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কোনো হামলা চালায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রুশ বাহিনী স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল তোচকা নিয়ে যাচ্ছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
৩ ঘণ্টা আগে