
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন নিকোলা মাদুরো। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে তাঁকে আদালতের এজলাসে নিয়ে আসা হয়। এ সময় তাঁর পরনে ছিল কয়েদিদের জন্য নির্ধারিত নীল রঙের ইউনিফর্ম। আদালতে উপস্থিত হয়ে তিনি তাঁর আইনজীবী ব্যারি পোলাকের সঙ্গে হাত মেলান এবং শান্তভাবে নির্ধারিত আসনে বসেন।
মাদুরোর পরপরই তাঁর স্ত্রী সিলিমা ফ্লোরেসকেও এজলাসে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শোনার জন্য তাঁরা দুজনেই দোভাষীর সাহায্য নিতে হেডসেট ব্যবহার করেন। ঠিক ১২টা ৩ মিনিটে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন বিচারকের আসনে বসেন।
শুনানির একপর্যায়ে বিচারক মাদুরোকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, তিনি এখনো তাঁর বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগপত্র (Indictment) পড়েননি এবং তাঁকে তাঁর অধিকার সম্পর্কেও জানানো হয়নি।
দোভাষীর মাধ্যমে মাদুরো বিচারককে বলেন, ‘আমি এই অধিকারগুলো সম্পর্কে জানতাম না। মহামান্য বিচারক, আপনিই এখন আমাকে এসব বিষয়ে অবহিত করছেন।’
জবাবে বিচারক হেলারস্টাইন বলেন, ‘জনাব মাদুরোর পক্ষ থেকে নট গিল্টি (দোষী নন) পিটিশন দাখিল করা হবে।’
এরপর দ্বিতীয়বার যখন মাদুরোর কাছে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়, তখন তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমি নির্দোষ। এখানে যা যা উল্লেখ করা হয়েছে, সেগুলোর কোনোটির জন্যই আমি অপরাধী নই। আমি একজন ভদ্রলোক এবং আমার দেশের (ভেনেজুয়েলা) প্রেসিডেন্ট।’
উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদালতে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর বিচারকার্য শুরু হয়েছে। মাদুরোর ঐতিহাসিক বিচারের দায়িত্ব পড়েছে ম্যানহাটানের অভিজ্ঞ বিচারক অ্যালভিন হেলারস্টাইনের কাঁধে। অন্যদিকে মাদুরোর পক্ষে লড়ছেন ওয়াশিংটন ডিসির প্রখ্যাত আইনজীবী ব্যারি জে পোলাক।

দক্ষিণ ভারতের রাজ্য কেরালার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ‘কেরালা’ নামটি পরিবর্তন করে ‘কেরালাম’ করার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। তিনি বলেন, ‘ভারতের কাছে আমার ব্যক্তিগত ঋণ অনেক। যখন সারার (স্ত্রী) সঙ্গে আমার প্রথম দেখা হয়, তখন আমাদের প্রথম বা দ্বিতীয় ডেটটি ছিল তেল আবিবের একটি ভারতীয় রেস্তোরাঁয়।’
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রে গত দুই বছরে ৯৩ হাজারের বেশি নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী, এঁদের মধ্যে ৬৭ হাজারের বেশি নারীকে খুঁজে বের করে তাঁদের পরিবারের ফিরিয়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা কাটাতে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই বিদ্যমান সংকট নিরসনে ‘নতুন ও সৃজনশীল ধারণা এবং সমাধানের’ প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে