
দক্ষিণ ভারতের রাজ্য কেরালার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ‘কেরালা’ নামটি পরিবর্তন করে ‘কেরালাম’ করার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মালয়ালম ভাষায় ব্যবহৃত নতুন নামটি প্রায় সাড়ে তিন কোটি মানুষের সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটাবে বলে দাবি করা হয়েছে।
মোদির ভাষ্য মতে, সরকারি সিদ্ধান্ত রাজ্যটির মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে এবং এটি ভারতের গৌরবময় সংস্কৃতির সঙ্গে সংযোগ দৃঢ় করার প্রচেষ্টার অংশ।
মালয়ালম ভাষায় ‘কেরা’ অর্থ নারকেল গাছ এবং ‘আলাম’ অর্থ ভূমি—অর্থাৎ ‘নারকেল গাছের দেশ’। সমুদ্রতীর, ব্যাকওয়াটার ও পাহাড়ি চা-বাগানের জন্য পরিচিত এই রাজ্যকে ‘ঈশ্বরের নিজ দেশ’ও বলা হয়। ভারতের মোট নারকেল উৎপাদনের প্রায় ৪৫ শতাংশই আসে এই রাজ্য থেকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাঈ বিজয়ন ২০২৩ সাল থেকেই নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। তাঁর মতে, রাজ্যকে সেই নামেই ডাকা উচিত, যেভাবে স্থানীয় মানুষ ডেকে থাকেন। বিরোধী নেতা রাজিব চন্দ্রশেখরও এই প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে কংগ্রেস নেতা ও তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর রসিকতার সুরে প্রশ্ন তুলেছেন—নতুন নাম হলে ইংরেজিতে ‘কেরালাইট’ (Keralite) বা ‘কেরালান’ (Keralan) শব্দগুলোর কী হবে?
বিশ্লেষকদের মতে, আসন্ন রাজ্য নির্বাচনের আগে এই পদক্ষেপ রাজনৈতিক হিসাবের অংশও হতে পারে। বিজেপি দীর্ঘদিন ধরে কেরালায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ভারতে গত কয়েক দশক ধরে ঔপনিবেশিক আমলের নাম বদলে স্থানীয় ভাষা ও ঐতিহ্য পুনরুদ্ধারের প্রবণতা বেড়েছে—যেমন বোম্বে থেকে মুম্বাই, ওড়িশা থেকে ওডিশা, মাদ্রাজ থেকে চেন্নাই।
কেরালার নাম পরিবর্তনের সিদ্ধান্ত পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গেও প্রতিক্রিয়া তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাঁর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলা’ করার প্রস্তাব কেন্দ্র অনুমোদন দেয়নি রাজনৈতিক কারণে। একই সময়ে দিল্লির নাম ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবিও উঠেছে। বিজেপি সাংসদ প্রবীণ খান্দেলওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাবি করেছেন, মহাভারতে উল্লিখিত ইন্দ্রপ্রস্থই ছিল প্রাচীন দিল্লির নাম।
২০২৩ সালে জি২০ সম্মেলনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর পাঠানো আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ভারত’ ব্যবহার নিয়েও দেশজুড়ে জল্পনা তৈরি হয়। ইংরেজিতে দেশের নাম ‘ইন্ডিয়া’ হলেও বিভিন্ন ভারতীয় ভাষায় তা ‘ভারত’, ‘ভরত’ বা ‘হিন্দুস্তান’ নামে পরিচিত।
ভারতের সংসদে অনুমোদন মিললে ‘কেরালাম’ নামটি সরকারি ইংরেজি নথিতেও কার্যকর হবে। একটি রাজ্যের নাম পরিবর্তন যে বৃহত্তর সাংস্কৃতিক ও রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে—কেরালার ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৫ ঘণ্টা আগে