
পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি হলো অ্যানাকোন্ডা। গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ আমেরিকা মহাদেশ, বিশেষ করে আমাজন জঙ্গলে এদের বসবাস। মানুষের মতো বড় আকারের প্রাণীকেও জীবন্ত গিলে খায় দুর্ধর্ষ এই শিকারিরা। অ্যানাকোন্ডার আস্ত মানুষ গিলে ফেলার বহু ঘটনার কথা শোনা যায়। তবে গিলে ফেলার পর মানুষের কেমন অনুভূতি হয়—সেই অভিজ্ঞতার কথা জানালেন পল রোসোলি।
নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, পল রোসোলি একজন মার্কিন সংরক্ষণবাদী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। মূলত বন্যপ্রাণীর সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের জন্যই তাঁর সকল কাজ নিবেদিত। এ ধরনের কাজ করার জন্য তাঁকে প্রায় সময়ই গহিন এবং বিপজ্জনক আমাজন জঙ্গলে যেতে হয়। বিশাল এই বনের জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের গুরুত্ব তিনি তাঁর কাজে মধ্য দিয়ে তুলে ধরেন।
আমাজন জঙ্গলে কাজ করতে গিয়েই একবার মাথায় পাগলামি চেপেছিল রোসোলির। তিনি একটি বিপজ্জনক স্ট্যান্ট করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, একটি বিশাল অ্যানাকোন্ডা তাঁকে জীবন্ত গিলে ফেলবে। হলোও তা-ই। রোসোলিকে গ্রাস করতে শুরু করে একটি অ্যানাকোন্ডা। কিন্তু কয়েক মিনিটের মধ্যে রোসোলির মাথাটি যখন অ্যানাকোন্ডার মুখের ভেতরে চলে যায়, তখনই স্ট্যান্ট শেষ করার সংকেত দেন তিনি।
ঘটনাটি ২০১৪ সালে ঘটলেও সম্প্রতি এর বর্ণনা এবং অভিজ্ঞতার কথা ভাইরাল হয়েছে। স্ট্যান্টের শেষ মুহূর্তটির কথা স্মরণ করে রোসোলি বলেন, ‘আমার মনে আছে শুধু সাপটি হা করেছিল। এরপরই সবকিছু কালো হয়ে যায়।’
তবে গিলতে শুরু করার আগে অ্যানাকোন্ডাটি রোসোলিকে পেঁচিয়ে ধরেছিল এবং ধীরে ধীরে এটি রোসোলির শরীরটিকে চিপতে শুরু করে। অবস্থা এমন দাঁড়ায় যে, রোসোলির শরীরে থাকা সুরক্ষা কোট ছিঁড়ে তাঁর শরীর বেরিয়ে আসছিল। অল্পের জন্য তাঁর পাঁজর গুঁড়ো হয়ে যায়নি সে যাত্রায়।
রোসোলি বলেন, ‘নিজের আবাসস্থল রক্ষায় এই সাপের শক্তি দেখানোই ছিল স্ট্যান্টের উদ্দেশ্য।’
পেঁচিয়ে ধরার সময়টির কথা বলতে গিয়ে রোসোলি আরও বলেন, ‘যতবার আপনি শ্বাস ছাড়বেন, আপনি কখনোই শ্বাস টানার জন্য সেই জায়গাটি আর ফেরত পাবেন না। আপনি আর শ্বাসই নিতে পারবেন না। আপনি একটু শ্বাস ছাড়বেন, সাপটি তখন আরেকটু চেপে ধরবে। ফলে শ্বাস টেনে নেওয়ার মতো ফুসফুসে আর কোনো স্থান থাকে না। এর ফলে ওই অবস্থায় আমি কাউকে সাহায্যের জন্যও ডাকতে পারিনি। এটা ছিল ভয়ংকর।’
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যমতে, ওজন এবং দৈর্ঘ্যে বিচারে সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর বৃহত্তম সাপ। এরা ৯ মিটার পর্যন্ত লম্বা এবং ২২৭ কেজি ওজনেরও হতে পারে।

ভারতের দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকে তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে হামলা চালানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক শুরু হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকে ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি, ইরান যুদ্ধ এবং তাইওয়ানে...
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি ‘গোপনে’ সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে আরব আমিরাত নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছে। আর ইরান বলেছে, তারা এই সফরের বিষয়ে জানত...
৩ ঘণ্টা আগে