
ডরোথি হফনারের জন্ম ১৯১৮ সালে, যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সেই অর্থে শতবর্ষের ব্যবধানে তিনি স্প্যানিশ ফ্লু ও করোনাভাইরাসের মতো দুটি বৈশ্বিক মহামারি থেকে বেঁচে গেছেন। ২০১৮ সালে তিনি ১০০ বছরে পা রাখেন। সে বছরই ১০ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভ করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। কিন্তু কে জানত—বিশ্বকে দেখানোর মতো আরও চমক রয়ে গেছে এই দাদিমার।
এবার ১০৪ বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে মাটিতে লাফ দিলেন ডরোথি। গত ১ অক্টোবর শিকাগো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অটোয়া নামে একটি এলাকায় এই অভিযান সম্পন্ন করেন তিনি। মাটিতে পা রেখেই বিস্মিত দর্শকদের উদ্দেশে ডরোথি বলেন, ‘বয়স একটি সংখ্যা ছাড়া কিছু নয়।’
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাফ দিয়ে মাটিতে পা রাখার আগ পর্যন্ত প্রায় সাত মিনিট আকাশে ভেসেছিলেন ডরোথি। লাফ দেওয়ার আগে তিনি তাঁর ওয়াকার (হাঁটার জন্য ব্যবহৃত হয়) ছুড়ে ফেলে দেন। পরে সঙ্গীদের সহযোগিতায় একটি স্কাইভ্যানে চড়ে বসেন।
ডরোথির ইনস্ট্রাক্টর জানান, ১০০ বছর বয়সে তিনি যখন স্কাই ডাইভ করেছিলেন, সে সময় স্কাইভ্যান থেকে তাঁকে পেছন থেকে হালকা ধাক্কা দিতে হয়েছিল। কিন্তু ১০৪ বছর বয়সে তাঁর ধাক্কার প্রয়োজন হয়নি। নিজে থেকেই লাফ দিয়েছেন। লাফিয়ে পড়ার আগে তাঁকে শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।
লাফ দেওয়ার সাত মিনিট পর একটি নিখুঁত ল্যান্ডিংয়ের মধ্য দিয়ে মাটিতে পা রাখামাত্রই ডরোথিকে অভিনন্দন জানাতে তাঁর দিকে ছুটে যান বন্ধুরা। তাঁদের একজনের হাতে ছিল ডরোথির ওয়াকার।
সোজা হয়ে দাঁড়িয়েই ডরোথি তাঁর বন্ধুদের নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘দারুণ। তবে এটা ওপরেই দারুণ ছিল। সবকিছু আনন্দদায়ক আর দুর্দান্ত ছিল, এর চেয়ে ভালো আর হতে পারে না।’
স্কাই ডাইভ শিকাগো নামে একটি সংস্থার সহযোগিতায় এই কীর্তি গড়েছেন ডরোথি। এর মধ্য দিয়ে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছেন। তাঁর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন লিনিয়া ইনগেগার্ড লারসন নামে আরেক নারী।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১০ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১১ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১২ ঘণ্টা আগে